নজরবন্দি ব্যুরো: নতুন বছর পড়লেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। ভোটের দিন ঘোষণা সময়ের অপেক্ষা। বাংলায় লোকসভার প্রতিদ্বন্দ্বিতার প্রভাব পড়েছে। এই আবহে ফের একবার নওশাদ সিদ্দিকি (Nawshad Siddiqui gets threat) ও শওকত মোল্লার তরজা প্রকাশ্যে দেখা গেল। ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালে নওশাদের জমানত বাজেয়াপ্ত হবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক তথা ভাঙড় কেন্দ্রের পর্যবেক্ষক শওকত মোল্লা।



আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত BJP বিধায়ক, ২৫ বছরের কারাদণ্ড সহ জরিমানার নির্দেশ আদালতের
আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddiqui)। এই কেন্দ্রে টানা দু’বার জয়ী হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর দেখা গিয়েছে। এবার এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নওশাদকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শওকত। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকি (Nawshad Siddiqui) ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়ে দাঁড়াক। আমি ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। আমি বলছি, ওটা ভাঙড় নয়, নওশাদের জমানত জব্দ করতে না পারলে আমি ইস্তফা দেব।’



তৃণমূল (TMC) বিধায়কের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে যত মানুষ খুন হয়েছেন তার পিছনে মূল পাণ্ডা ওই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকি। শওকতের বক্তব্যের পাল্টা জবাবে আইএসএফ-এর (ISF) তরফে জানানো হয়েছে, ‘তৃণমূল নওশাদ সিদ্দিকির জনপ্রিয়তাকে ভয় পেয়েছে। তাঁরা বুঝতে পেরেছে নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ালে অভিষেকের পরাজয় নিশ্চিত। তাই তৃণমূলের নেতারা বিভিন্নভাবে হুমকি দিয়ে নওশাদকে সরাতে চাইছেন।’
‘ওটা ভাঙড় নয়’, নওশাদ সিদ্দিকিকে হুঁশিয়ারি শওকত মোল্লার

উল্লেখ্য, গত নভেম্বর মাসে নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারাবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হলে অভিষেক যে পরাজিত হবেন এব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। ২০২১ সালের ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। নওশাদ সিদ্দিকিকে এই দলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।







