নজরবন্দি ব্যুরো: নয় বছর পুরনো ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিজেপি বিধায়ককে সাজা শোনাল আদালত। ২৫ বছরের কারাদণ্ড সহ ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ওই বিজেপি বিধায়ককে (BJP MLA from Uttarpradesh)। ২০১৪ সালের এই মামলায় ফের একবার রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়ে গিয়েছে।



আরও পড়ুন: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা, পারদ নামবে ১৩ ডিগ্রিতে, রইল আবহাওয়ার পূর্বাভাস
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার গোণ্ড। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে। মেয়রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, রামদুলারের বিরুদ্ধে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের (Rape Accused) অভিযোগ ওঠে। নির্যাতিতার পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের তরফে পকসো আইনে মামলা নথিভুক্ত করা হয় এবং আদালতে ফাইল পেশ করে। দীর্ঘ শুনানির পর বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করে আদালত। নির্যাতিতার তরফের আইনজীবী অভিযুক্তর বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করেন। বিজেপি বিধায়কের পক্ষে লড়ছিলেন আইনজীবী রামবৃক্ষ তিওয়ারি। দুপক্ষের বহু সওয়াল জবাবের পর বিচারপতি রায় দেন।



শেষ শুনানিতে ১৫ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। শুক্রবার বিচারপতি এই মামলার সাজা শোনান। দুধির বিধায়ক রামদুলার গোণ্ডকে ২৫ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর ২০১৪ সালেই তিন মাসের জনুয় জেলের সাজা কাটিয়েছিলেন রামদুলার। সেইসময় আদালতে জামিন পেয়েছিলেন তিনি। এরপর পকসো (POCSO) আদালতে মামলার শুনানি শুরু হয়।
নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত BJP বিধায়ক, ২৫ বছরের কারাদণ্ডের রায় আদালতের

রামদুলার গোণ্ড প্রথমে সমাজবাদী পার্টিতে (Samajwadi Party) ছিলেন। পরবর্তীকালে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক নির্বাচিত হন। ২০২২ সালে মামলাটি এমপি-এমএলএ আদালতে (MP-MLA Court) পাঠানো হয়। তবে গতকাল আদালতের সাজা ঘোষণার পর রামদুলারের বিধায়ক পদ খারিজ হবে বলেই জানা গিয়েছে।







