নজরবন্দি ব্যুরো: কলকাতা সহ সব জেলাতেই শীতের দাপট অব্যাহত। গতকালই বাংলার তাপমাত্রা ফের কমেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে। হাওয়া অফিসের (Weather Update of 16 December) পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের শীত আরও বাড়বে। তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামবে। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাজুড়ে ভোরের আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। সপ্তাহান্তে আবহাওয়ার রূপ কেমন? কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস।



আরও পড়ুন: টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা, রবিবার চলবে অতিরিক্ত মেট্রো
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বীরভূমে পারদ ১০ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে। আপাতত দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। সপ্তাহান্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ (West Bengal) ও হিমালয়ের পাদদেশীয় এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। চলতি মাসের ২০ থেকে ২২ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২-৩ পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় (Bankura) পারদ নেমেছে ১০.৫ ডিগ্রিতে। মেদিনীপুর ও দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১২.৬ ডিগ্রি ও ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।



হাওয়া অফিস আরও জানিয়েছে, দার্জিলিং (Darjeeling) ছাড়া আগামী পাঁচ দিন বাকি সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিংয়ের নীচের এলাকাগুলিতে হালকা বৃষ্টি এবং ওপরের এলাকাগুলিতে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) আপাতত তাপমাত্রার হেরফের হবে না। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান দার্জিলিং, ইতিমধ্যেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা, রইল আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। শহরে আরও নামবে পারদ। এর আগে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নামে। বুধবার ছিল মরশুমের শীতলতম দিন। নতুন সপ্তাহে তিলোত্তমার তাপমাত্রা (Temperature) অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather Office)। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৩ ডিগ্রি সেলসিয়াস।







