নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান। তাঁর কথাই দলের অন্দরে শেষ কথা। কিন্তু সম্প্রতি প্রশ্ন উঠতে শুরু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Successor) পর দলকে নেতৃত্ব দেবেন কে? এনিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন, মমতার পর অভিষেক হবেন মুখ্যমন্ত্রী। এবার এনিয়ে নিজেই স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন: রেশন দুর্নীতিতে একা বাকিবুরের ‘উপার্জন’ ১০০০ কোটি, দিল্লিতে চাঞ্চল্যকর রিপোর্ট পাঠাল ED
ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ, একাধিক কর্মসূচি নিয়ে দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি। তাঁর উত্তরসূরি কে? এই প্রশ্নের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল (TMC) একটি পরিবার।’ তাঁর কথায়, তৃণমূল একটি পরিবারের মত। যখন উত্তরসূরি বাছার সময় হবে, তখন পরিবার সিদ্ধান্ত নেবে। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক। দলের সেকেন্ড ইন কমান্ড তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অভিষেকই।



গত রবিবার কুণাল ঘোষ (Kunal Ghosh) এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন। তার পর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কুণাল আরও জানান, ‘অনেকে শকুনের মতো নজর দিচ্ছে তৃণমূলের উপর। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, দুর্বল করতে পারলেই এই রাজ্য দখল করা যাবে। যাঁরা এ কথা ভাবছেন, সে গুঁড়ে বালি।’ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিশাল জয়ের পর দলে গুরুত্ব বেড়েছে অভিষেকের। তাঁকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছে অভিষেককে। মমতার পর অভিষেকের কাঁধে দায়িত্ব থাকবে কি না তা নিয়ে আকছার রাজনীতির অলিন্দে আলোচনা চলে।
মমতার উত্তরসূরি কি অভিষেক? কী বললেন তৃণমূল সুপ্রিমো?

মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে কুণাল দাবি করেন, ২০২৪ সালের লোকসভা ভোটে বিরোধী জোটের মুখ হোন মমতা। তিনি দেশ দেখলে অভিষেক মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য দেখবেন। বৈঠকের ২৪ ঘণ্টা আগে তৃণমূল মুখপাত্রের এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। আগামীকাল অর্থাৎ ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ওই বৈঠকে অভিষেক উপস্থিত থাকতে পারেন। একশো দিনের টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু মোদীর সামনে তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো।







