ICSE-ISC ফল প্রকাশ: ৯৯%+ সাফল্য, এগিয়ে ছাত্রীরা

ICSE ও ISC পরীক্ষায় নজরকাড়া সাফল্য—দুই ক্ষেত্রেই ৯৯ শতাংশের বেশি পাশ, ছাত্রীদের পারফরম্যান্স এগিয়ে; মেরিট লিস্ট প্রকাশ করেনি CISCE

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের অন্যতম বড় বোর্ড পরীক্ষার ফল প্রকাশ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন লক্ষাধিক পড়ুয়া। Council for the Indian School Certificate Examinations বৃহস্পতিবার সকাল ১১টায় ২০২৬ সালের ICSE (দশম) ও ISC (দ্বাদশ) পরীক্ষার ফল ঘোষণা করেছে। এ বছরও পাশের হারে নজরকাড়া সাফল্য—দুই ক্ষেত্রেই ৯৯ শতাংশের বেশি উত্তীর্ণ, আর সেই সাফল্যে আবারও এগিয়ে ছাত্রীরা।

চলতি বছরে ICSE দশম শ্রেণির সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৯৯.১৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীরা ৯৯.৪৬ শতাংশ পাশ করে এগিয়ে, যেখানে ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ। একই ছবি ISC দ্বাদশ শ্রেণিতেও—সেখানে মোট পাশের হার ৯৯.১৩ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯৯.১৮ শতাংশ, আর ছাত্রদের ক্ষেত্রে তা ৯৮.৮১ শতাংশ।

ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই পরীক্ষাগুলি এ বছরও উচ্চমানের ফলাফল এনে দিয়েছে। তবে আগের মতোই এবারও মেরিট লিস্ট প্রকাশ করেনি CISCE, ফলে কোনও র‍্যাঙ্কিং ঘোষণা করা হয়নি।

 ফল দেখবেন কীভাবে?

১. অফিসিয়াল ওয়েবসাইটে:

  • cisce.org বা results.cisce.org-এ যান
  • ‘Course’ থেকে ICSE (Class X) বা ISC (Class XII) বেছে নিন
  • Unique ID, Index Number ও CAPTCHA দিন
  • ‘Submit’ করলেই ফল স্ক্রিনে দেখা যাবে

২. DigiLocker-এর মাধ্যমে:

  • results.digilocker.gov.in-এ যান
  • CISCE সেকশন নির্বাচন করুন
  • ‘Get Class X Result’ বা ‘Get Class XII Result’ বেছে নিন
  • Index Number, Unique ID ও জন্মতারিখ দিন
  • ‘Submit’ করলেই ফল পাওয়া যাবে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত