কলকাতার রাইজিং ভারত সামিটে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। একাদশ-দ্বাদশের পড়ুয়াদের মোবাইল না দিয়ে পড়াশোনার প্রয়োজনীয় অন্য সরঞ্জাম দেওয়ার পক্ষে সওয়াল করলেন তিনি।
যন্তর মন্তরের আন্দোলন তুলে নেওয়ার পর কেন্দ্রের প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ ককরোচ জনতা পার্টির। ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ২৪ অগস্টের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়েছে।
ভোপালের DMS-এর সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংযুক্তির প্রস্তাব ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ। স্কুলের স্বাতন্ত্র্য ও নিজস্ব শিক্ষার উদ্দেশ্য বজায় রাখার দাবিতে সরব জেন আলফা।
ঝাড়খণ্ডে দীর্ঘ ছাত্র আন্দোলনের বড় জয়। হেমন্ত সোরেন সরকার JSSC-CGL-সহ TDPL-এর মাধ্যমে হওয়া সব পরীক্ষা, ফলাফল ও নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে CBI তদন্তের দাবি এখনও বাকি।
NTA-র ভুলে UGC-NET-এর তিনটি বিষয়ের পরীক্ষা ফের নেওয়া হবে সেপ্টেম্বরে। পরীক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে সরব রাহুল গান্ধী, প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কি না তা নিয়েও তুললেন প্রশ্ন।
স্বাধীনতা দিবসে যুবসমাজের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে। কোচিংয়ের বিপুল খরচ কমানোই লক্ষ্য।
আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা শুভেন্দু সরকারের। প্রকাশ হবে বইও।
৩১ অগস্টের মধ্যে নতুন নিয়োগ শেষ করার কথা। তার আগেই একাদশ-দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই স্থগিত হওয়ায় ফের অনিশ্চয়তায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক।
বকেয়া DA নিয়ে বড় আপডেট। গ্রান্ট-ইন-এইড স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরকর্মীদের পাওনা মেটাতে প্রশাসনিক প্রস্তুতি শুরু। জানুন কী নির্দেশ দিল অর্থ দপ্তর।
পদ্মশ্রী ড. ডি. ওয়াই. পাটিল আর নেই। প্রাক্তন রাজ্যপাল ও শিক্ষাক্ষেত্রের পথিকৃৎ ৯১ বছর বয়সে প্রয়াত। দেশজুড়ে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ও শিক্ষাজগতের বিশিষ্ট ব্যক্তিরা।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার আগে তাঁকে অন্য মন্ত্রকে পাঠানোর পরিকল্পনা ছিল? জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, সিজেপি সেই প্রস্তাব খারিজ করায় ভেস্তে যায় কেন্দ্রের ‘প্ল্যান বি’।
নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস কেন্দ্রের। মধ্যরাতের বৈঠকের পর ‘ককরোচ’ নেতৃত্বের দাবি, বিহার ও অসমের পর অন্যান্য এনডিএ শাসিত রাজ্যেও জারি হতে পারে একই নির্দেশ।
MHT CET ২০২৬ ফাইনাল মেরিট লিস্ট আজ ২৭ জুলাই প্রকাশিত হয়েছে। fe2026.mahacet.org থেকে ডাউনলোড করুন, র্যাঙ্ক চেক করুন ও CAP রাউন্ড ১ কাউন্সেলিং এর সময়সূচী জানুন।
দিল্লিতে কেন্দ্র–CJP বৈঠক শেষে বড় দাবি আন্দোলনকারীদের। ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারে ইতিবাচক সাড়া, তবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রশ্নে সিদ্ধান্ত শনিবার।
নবম-দশম শিক্ষক নিয়োগে ৩০ জুলাই থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু। তবে অনেক চাকরিহারা শিক্ষক সেপ্টেম্বরে ভেরিফিকেশনের তারিখ পাওয়ায় ৩১ অগস্টের সময়সীমা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।