টোকিও তে প্রথম সোনা নীরজের হাত ধরে, অলিম্পিকে সপ্তম পদক জিতে ইতিহাস ভারতের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টোকিও তে প্রথম সোনা নীরজের হাত ধরে, সপ্তম পদক জয় ভারতের। গোটা দেশ তাকিয়ে ছিল এই ম্যাচের দিকে। ভারতের জ্যাভলিন মহাতারকা নীরজ চোপড়া সোনার যুদ্ধে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিমের।  পাকিস্তানের নাদিম অবশ্য থ্রো তে প্রথম ৩ এ আসতে পারেননি।

আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে ৬ নং পদক ভারতের, প্রতিপক্ষকে ৮-০ তে ওড়ালেন বজরং

ভারতের জ্যাভলিন মহাতারকা নীরজ চোপড়া এদিন ৮৭.৫৮ মিটার দূরে থ্রো করেন জ্যাভলিন। যা ছাপিয়ে গিয়েছে সবাইকে। এই থ্রোতেই বিশ্বের বুকে সোনার অক্ষরে নাম লিখল ভারত।

২০২০(২১) টোকিও অলিম্পিকে ১২৮ জন অংশ নেন ভারতের। এখন পর্যন্ত ৭ টি পদক নিশ্চিত। ভারত্তোলনে মীরবাই চানু জিতেছেন রুপো, পিভি সিন্ধু ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছেন, মহিলাদের বক্সিংয়ে ব্রোঞ্জ জয় করেছেন লভলিনা বোরখোঁইয়া, পুরুষদের কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন বজরং, রুপো জিতেছেন রবি। পুরুষ হকি দল জিতেছে ব্রোঞ্জ। আর জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ফেভারিট হিসেবে নেমে নীরজ চোপড়া জিতলেন সোনা।

nnn

টোকিও তে প্রথম সোনা নীরজের হাত ধরে, অলিম্পিকে সপ্তম পদক জিতে ইতিহাস ভারতের।

টোকিও অলিম্পিকে ঐতিহাসিক পার্ফরমেন্স করল ভারত। এর আগে একটি অলিম্পিকে ৭টি পদক কখনও আসেনি। আগের অলিম্পিক গুলোর মধ্যে সবথেকে ভাল ফল হয়েছিল ২০১২ সালে। ২০১২ লন্ডন অলিম্পিকে ৮৩ জন অংশ নেন। আসে ৬ টি পদক। দুটি রুপো, চারটি ব্রোঞ্জ। সুশীল কুমার কুস্তিতে রুপো, বিজয় কুমার শ্যুটিংয়ে রুপো, মেরি কম বক্সিংয়ে ব্রোঞ্জ, সাইন নেহওয়াল ব্যাডমিন্টনে ব্রোঞ্জ, গগন নারাং বক্সিংয়ে ব্রোঞ্জ বিজেন্দর সিং বক্সিংয়ে ব্রোঞ্জ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত