নজরবন্দি ব্যুরোঃ টোকিও অলিম্পিকে ৬ নং পদক ভারতের, প্রতিপক্ষকে ৮-০ তে ওড়ালেন বজরং পুনিয়া। সেমিফাইনালের কঠিন লড়াইতে হার মানার পর ব্রোঞ্জ ম্যাচে নিজের সর্বস্ব ঢেলে দিলেন বজ্রং পুনিয়া। সেমিফাইনালে তিনি পরাজিত হন তিন বারের বিশ্বচ্যাম্পিয়নের কাছে। কিন্তু তাঁর ২৪ ঘন্টার মধ্যেই এই জয় সামনে এনেদিল তাঁর হার না মানা মনোভাব কে।
আরও পড়ুনঃ যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, অসুস্থতার কথা উড়িয়ে আত্মগ্লানি মুকুলের গলায়!



টোকিও অলিম্পিকে ৬ নং পদক ভারতের, প্রতিপক্ষকে ৮-০ তে ওড়ালেন বজরং পুনিয়া। ব্রোঞ্জ পদকের ম্যাচে অসাধারণ খেললেন বজরং। কাজাখস্তানের দৌলেত নিয়াজবেকভকে ৮-০ ব্যবধানে হারিয়ে ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। সেই সঙ্গে টোকিও অলিম্পিক থেকে ভারতকে এনে দিলেন ষষ্ঠ পদক।
বজরংকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এর আগে রবি কুমার দাহিয়া কুস্তিতেই দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন।


টোকিও অলিম্পিকে ৬ নং পদক ভারতের

Heartiest Congratulations to Wrestler Bajrang Punia on winning the bronze medal at #Olympics2020!
Your grit, passion and vigour are truly inspiring. Such a spectacular achievement – you have made India proud!
— Mamata Banerjee (@MamataOfficial) August 7, 2021
Delightful news from #Tokyo2020! Spectacularly fought @BajrangPunia. Congratulations to you for your accomplishment, which makes every Indian proud and happy.
— Narendra Modi (@narendramodi) August 7, 2021







