নজরবন্দি ব্যুরোঃ যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, নিজের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এভাবেই আত্মপক্ষ সমর্থন করলেন মুকুল রায়। শুক্রবার কৃষ্ণনগরে সংবাদমাধ্যমের সামনে নিজেকে বিজেপি নেতা মনে করে মুকুল বলে ফেলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’
আরও পড়ুনঃ ঘরে ফিরতে অভিষেকের দুয়ারে, মানুষের জন্যে মন কাঁদছে রাজীবের!


এরপর থেকেই রাজনৈতিক মহলে মুকুল রায় কে নিয়ে শুরু হয়েছে নানা রকম কটাক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে শনিবার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন মুকুল পুত্র শুভ্রাংশু। তিনি বলেন, ‘‘মায়ের চলে যাওয়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি বাবা। তার প্রভাব পড়েছে ওঁর শরীরে।” সেই কারনেই মুকুল বাবুর কথা বার্তা অসংলগ্ন মনে হচ্ছে বলে ব্যাখ্যা শুভ্রাংশুর।
তাঁর কথায়, “বাবর দেহে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে গোলমাল হচ্ছে। অনেক কথা মনে রাখতে পারছেন না। পুরনো অনেক ঘটনা তো বটেই, ভুলে যাচ্ছেন সাম্প্রতিক ঘটনাও। কখনও আবার পর ক্ষণে সম্বিতও ফিরে আসছে। ওঁর শরীর নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমরা। এমন পরিস্থিতিতে ওঁর কোনও মন্তব্যকে ফুলিয়ে ফাঁপিয়ে না দেখাই উচিত।’’


যেটা হয়েছে সেটা ঠিক হয়নি : মুকুল রায়

এদিকে খোদ মুকুল রায় বলছেন, যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। অসুস্থতা নিয়ে পুত্র শুভ্রাংশুর দাবি উড়িয়ে দেন তিনি। মুকুল বলেন, ‘‘শরীর আমার ঠিকই আছে। কোনও অসুবিধা নেই। কিন্তু যেটা হয়েছে সেটা হওয়া উচিত নয়।’’
উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ বছর বিজেপির সাথে অতপ্রত ভাবে যুক্ত ছিলেন মুকুল রায়। তৃণমূলের পায়ের তথা থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কার্যত মাটি কেড়ে নিয়েছিলেন তিনি। ২ টি লোকসভা আসন থেকে বেড়ে বিজেপি জয়ী হয়েছিল ১৮ টি আসনে। সৌজন্যে ছিলেন মুকুলই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তৃণমূল কে পিসি ভাইপোর কোম্পানি আখ্যা দেওয়া মুকুল এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি বিজেপি থেকে।







