নজরবন্দি ব্যুরোঃ কুস্তির ফাইনালে রবি কুমার, আজই যেখানে সেমিফাইনালে বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে নেমে লড়াই থেমেছে অসম-কন্যার সেখানে পরের বেলাতেই আরও বড়ো সুসংবাদ এলো। কুস্তির সেমি ফাইনাল জিতেছেন রবি কুমার।
আরও পড়ুনঃ বন্যায় দুয়ারে মমতা, হাঁটুজলে দাঁড়িয়ে কথা বললেন দুর্গতদের সঙ্গে


কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে কুস্তির ৫৭ কেজি বিভাগে লড়াই ছিল রবির। ৫-৭ এ এগিয়ে ছিলেন প্রতপক্ষ। যখন সকলে এক প্রকার ধরেই নিয়েছিলেন ভারত এই বিভাগেও সেমিফাইনালে শেষ করবে লড়াই ঠিক তখনই ঘুরে দাঁড়ান তিনি।
নুরিস্লাম সানায়েভকে হারিয়ে কুস্তির ফাইনালে রবি কুমার

এবং নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে লড়াই শেষ করেন ৯-৭এ জয় এনে। ২৩ বছরের রবি সেমিফাইনাল জিতে ভারতের জন্য নিশ্চিত করেছেন পদক। ফাইনাল জিতলে আসবে সোনা, নইলে অন্তত আরেক রুপোর পদক ভারতে আসছেই রবির হাত ধরে। পর পর দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাভুর উগুয়েভর বিপক্ষে নেমে ফাইনাল খেলবেন ভারতের রবি কুমার। সেদিকেই তাকিয়ে গোটা দেশ।










