বই মেলাতে চমক রাখল বাংলা পক্ষ, প্রকাশিত হল ‘একদিন সব বাঙালির হবে’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার উপচে পড়া মানুষের জনজোয়ার ছিল কলকাতা বইমেলাকে কেন্দ্র করে। সপ্তাহান্তে বই মেলাতে চমক রাখল বাংলা পক্ষ। বাংলা পক্ষের স্টল থেকে প্রকাশিত হল বাংলা পক্ষর বই “একদিন সব বাঙালির হবে”। বাঙালি জাতীয়তাবাদী আদর্শ, বাংলা পক্ষর আন্দোলন, সাফল্য, ভবিষ্যত চিন্তা- সব লেখা আছে এই বইয়ে। বই প্রকাশে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, ডাঃ অরিন্দম বিশ্বাস, অমিত সেন, মনন মন্ডল এবং বেশ কয়েকটি জেলার সম্পাদকরা।

আরও পড়ুনঃ ফের গরু পাচারকাণ্ডে কেষ্ট কে তলব CBI-র, এবার না এলে আইনি পদক্ষেপ

এদিন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, একদিন সব বাঙালির হবে। একদিন সল্টলেক বাঙালির হবে। যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। একদিন রাজারহাট বাঙালির হবে, একদিন বানতলা বাঙালির হবে। যেখানে আমাদের আগামী প্রজন্ম হাসবে খেলবে। কারণ, আমরা মনে করি আমাদের সন্তানের মুখের হাসি হল আমাদের প্রতিশোধ। এই প্রতিশোধ যারা নেবে, তাকে পাথেয় করে বাংলা পক্ষ আরও অনেক বই বের করবে।

বই মেলাতে চমক রাখল বাংলা পক্ষ, প্রকাশিত হল ‘একদিন সব বাঙালির হবে’
বই মেলাতে চমক রাখল বাংলা পক্ষ, প্রকাশিত হল ‘একদিন সব বাঙালির হবে’

তিনি আরও বলেন, এখন আমরা এই বইটা তুলে ধরছি। আপনারা বইমেলা থেকে এই বইটা কিনবেন। যারা আসেননি তাঁদের জন্য বেশী করে বইটা কিনে নিয়ে যাবেন। যাকে চিনবেন সকলকে এই বই পড়াবেন। এই বই আমাদের কাছে অস্ত্রের মতো। কারণ, আমাদের মাথার ভিতর দিল্লি, নিট, সিবিএসসি, আরপিএফ, বিরাট কোহলি, রবিশ কুমার, আলিয়া ভাট যা আছে মাথার মধ্যে গুলি চালাচ্ছে। সেই গুলিগুলোকে কাউন্টার করার জন্য আমাদেরও মেশিনগান চাই।

বই মেলাতে চমক রাখল বাংলা পক্ষ, ‘একদিন সব বাঙালির হবে’ দাবী সম্পাদকের 

বই মেলাতে চমক রাখল বাংলা পক্ষ, ‘একদিন সব বাঙালির হবে’ দাবী সম্পাদকের 
বই মেলাতে চমক রাখল বাংলা পক্ষ, ‘একদিন সব বাঙালির হবে’ দাবী সম্পাদকের

তাঁর কথায়, মা, মাতৃভাষা, মাতৃভূমি তার রসদের জন্য জোগান তো দিতে হবে। এধরনের অনেকগুলো বই রয়েছে। তাই সকলকে বলব এজ একটি ঐতিহাসিক দিন। যে ধারা চলে গেছে, যেটাকে হারিয়ে গিয়েছিল বলে আমরা মনে করেছি সেই ধারা হারিয়ে যায়নি। বল গোলে ঢুকে যাচ্ছিল। বাঙালি গোল লাইন সেভ করেছে। খেলা তো সবে শুরু। তখন এটিকে গোল দেবে না, শ্রী গোল দেবে না। বাঙালি গোল দেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত