নজরবন্দি ব্যুরোঃ গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল সিবিআই। সূত্রের খবর, ১৪ মার্চ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অনুব্রতকে। সকাল ১১টায় তাঁকে হাজিরা থাকতে বলা হয়েছে। এই নিয়ে চতুর্থবার তাঁকে তলব করা হয়েছে। শেষবার তাঁকে তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি।সিবিআইয়ের দাবি, এর আগে দু’ বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুনঃ আজ থেকে শুরু মাধ্যমিক, পর্যাপ্ত বাস-ট্রেন পাবে পরীক্ষার্থীরা?


এই নোটিসের পর হাজিরা না দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। খবর সিবিআই সূত্রে। গরুপাচার মামলায় ১৪ ফেব্রুয়ারি সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেদিনও হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। এর পর ফের তাকে ডাকা হয় ২৫ ফেব্রুয়ারি।

কিন্তু সেই দিনও তিনি অনুপস্থিত ছিলেন। তবে তার আইনজীবী আদালতের দ্বারস্থ হন। অনুব্রতর তরফ থেকে জানানো হয়, তিনি হাজিরা এড়াতে চান না। তিনি শারীরিক ভাবে অসুস্থ। অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, গরু পাচার মামলায় তদন্তে সহযোগিতা করতে রাজি তিনি। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত।
ফের গরু পাচারকাণ্ডে কেষ্ট কে তলব CBI-র, এবার না এলে আইনি পদক্ষেপ
কিন্তু কলকাতায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, শারীরিক অসুস্থতার জন্য। বোলপুরে বাড়ির কাছাকাছি কিংবা কাছাকাছি কোথাও ডাকা হোক তাঁকে। এই মর্মে আইনজীবী মারফৎ চিঠিও পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই চিঠির তোয়াক্কা না করেই ফের তলব সিবিআই-এর।









