নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকায় এবছর অফলাইন পরীক্ষার কথা ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। সেইমতো আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তবে চলতি বছরে অনেকটাই বেড়ে গিয়েছে পরীক্ষার্থীর সংখ্যা। কিন্তু অনেকেরই অভিযোগ তাদের সকলের যাতায়াতের জন্য আগের বছর গুলির মতো এবার বিশেষ কোনও পরিকল্পনা নেয়নি পর্ষদ। যারফলে আজ শহরের যানচলাচল স্বাভাবিক থাকা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
আরও পড়ুনঃ Anish Khan Death: আনিস খানের পরিবারকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার ধৃত


এই নিয়ে পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছর গুলিতে বাস পরিষেবা বাড়ানোর আর্জি নিয়ে মাসদেড়েক আগেই চিঠি পাঠানো হয় পর্ষদের তরফ থেকে। তবে এবার কোনও চিঠি আসে পৌঁছয়নি বলেই জানা গিয়েছে। অপরদিকে বেসরকারি বাস মালিকদের তরফে বলা হয়, চলতি বছরে নানা সমস্যার কারনে প্রশাসনের তরফে আলাদা করে কোনো বৈঠক করা হয়নি। কিন্তু শহর সংলগ্ন বেশকিছু জেলার আধিকারিকদের তরফে বিশেষ চিঠি প্রেরন করা হয়েছে। সেখানে অতিরিক্ত বাস নামানোর আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকমাসে ফিটনেস সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়েছে শহরের একাধিক বাস। তাই জরিমানার আশঙ্কায় রাজপথে নামানো যাচ্ছে না সেগুলি। অপরদিকে, জরিমানা মকুব করার সিদ্ধান্ত সরকারের তরফে এখনো ঘোষণা না করায় অনেকেই সমস্যায় পড়ছেন বলে দাবি করা হচ্ছে। এই প্রসঙ্গে মিনিবাস অপারেটর্স কমিটির তরফে স্বপন ঘোষ বলেন, “ফিটনেস সার্টিফিকেট নিয়ে ছাড়ের ঘোষণা এখনও অব্দি করা হয়নি। শহরের বহু গাড়ি সেই সার্টিফিকেটের জন্য আবেদন জমা করতে পারেনি। তাই জরিমানার কথা ভেবে বসিয়ে রাখা হয়েছে বহু গাড়ি। সে কারনেই দেখা দিচ্ছে পরিবহনের সমস্যা। একই সমস্যা দেখা দিচ্ছে স্কুলবাস ও স্কুলের গাড়িগুলির ক্ষেত্রে। তাই রাস্তায় গনপরিবহণ কম থাকার সম্ভাবনা রয়েছে।”
আজ থেকে শুরু মাধ্যমিক, অতিরিক্ত পরিবহন মিলবে রাজপথে?
একই পরিস্থিতি ট্রেনের ক্ষেত্রে। এই প্রসঙ্গে পূর্ব রেলের এক আধিকারিক জানান, তাদের কাছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে অতিরিক্ত ট্রেনের কোনো আবেদন আসেনি। আগের বছর গুলিতে পরীক্ষার বেশকিছুদিন আগে চিঠি পাঠানো হলেও এবছর তা এসে পৌঁছয়নি। কিন্তু সকল পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের গ্যালপিং ট্রেনগুলিকে প্রতিটি স্টেশনে থামার নির্দেশ দেওয়া হয়েছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



