Anish Khan Death: আনিস খানের পরিবারকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার ধৃত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমতার ছাত্রনেতা আনিস খান খুনে সিবিআই তদন্তের দাবী করছিলেন আনিসের পরিবার। সেই সময়েই তার পরিবারকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়। এরপরেই আমতা থানায় অভিযোগ দায়ের করে আনিসের দাদা। আনিসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার একজনকে গ্রেফতার করল আমতা থানার পুলিশ।

আরও পড়ুনঃ সফলভাবে কোভিড সামলেছি, এখন ইউক্রেন…! নিজের পিঠ চাপড়ে নিলেন মোদি?

ধৃতের নাম সারোয়ার খান। বেনিয়াপুকুর থানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, এক্সচেঞ্জ থেকে ভিওআইপি কলের মাধ্যমে ফোন করা হত। অন্য কেউ ফোন করে থাকলেও এর সঙ্গে সারোয়ার যুক্ত রয়েছে। এমনটাই মনে করছে পুলিশ। আগামীকাল তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে৷

পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে কারা যুক্ত? কেন ফোন করে খুনের হুমকি দিত সারোয়ার? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আমতা থানার তদন্তকারী অফিসাররা৷ ইতিমধ্যেই ওই এক্সচেঞ্জ পুলিশের তরফে সিল করে দেওয়া হয়েছে।

আনিস মৃত্যুর ঘটনায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। যদিও দুই অভিযুক্তদের দাবী, তাঁরা ওসির নির্দেশ মেনেই কাজ করেছেন। তাঁদেরকে এখন বলির পাঁঠা করা হচ্ছে। যদিও আনিসের বাড়িতে যাওয়ার বিষয়ে কোনও লিখিত নির্দেশ পাওয়া যায়নি।

আনিস খানের পরিবারকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার ধৃত

আনিস খানের পরিবারকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার ধৃত
আনিস খানের পরিবারকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার ধৃত

ওই দিন ডিউটিতে থাকা পুলিশ অফিসারদের ফোন কলের লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। কয়েকদিনের মধ্যেই সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। তাই তদন্তের গতিপ্রকৃতি বাড়াতে চাইছেন সিটের আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন