নজরবন্দি ব্যুরোঃ কোভিড থেকে এখনও পুরোপুরি মুক্ত হয়নি বিশ্ব। এরই মধ্যে ধ্বংসাত্মক ইউক্রেনের ছবি সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। হাজারো পড়ুয়াদের আর্তনাদ প্রতি মুহুর্তে মনে করাচ্ছে রাশিয়ার নৃশংস আক্রমণের ছবি৷ এরই মধ্যে ভারতের সাফল্যের কথা বলতে গিয়ে নিজের পিঠ চাপড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সফলভাবে কোভিড সামলেছি, এখন ইউক্রেন।
আরও পড়ুনঃ ইউক্রেনে পরপর ৮টি ক্রুজ মিসাইল হামলা, এবার বিশ্বকে হুঁশিয়ারি পুতিনের!


রবিবার পুণের সিমবায়োসিস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমরা সফলভাবে কোভিড সামলেছি। এখন ইউক্রেন পরিস্থিতি আমরা আমাদের জনগনকে নিরাপদে ফিরিয়ে এনেছি৷ এমনকি বড় দেশগুলিও এই কাজ করতে সম্মুখীন হয়েছে। কিন্তু ভারতের সহনশীলতার জন্য এই কাজ সম্ভব হয়েছে।
তাঁর কথায়, ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এটি ইউক্রেনের যুদ্ধ অঞ্চল থেকে হাজার হাজার পড়ুয়াদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে এনেছে। ‘অপারেশন গঙ্গা’ -র মাধ্যমে ১৩,৭০০ জন নাগরিককে দেশে ফেরানো সম্ভব হয়েছে।
সফলভাবে কোভিড সামলেছি, এখন ইউক্রেন…! নিজের পিঠ চাপড়ে নিলেন মোদি?



দশ দিনের অধিক সময় ধরে ইউক্রেনের বেশীরভাগ শহর ঘিরে রয়েছে রুশ সেনা। বন্ধ যোগাযোগ ব্যবস্থা। পানীয় জল এবং খাবার সরবরাহ করা অসম্ভব হয়ে পড়ছে। প্রায় ১৩,৩০০ জনকে ফেরানো হলেও পূর্বদিকে আটকে বহু পড়ুয়া। তাঁদেরকে ফেরাতে তৎপর হয়েছে ভারত।







