World War 3: ইউক্রেনে পরপর ৮টি ক্রুজ মিসাইল হামলা, এবার বিশ্বকে হুঁশিয়ারি পুতিনের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ আজ ১১ দিনে পড়েছে। গতকাল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করলেও, মাত্র কয়েক ঘণ্টাতেই তা ভেস্তে যায়। যুদ্ধবিরতি তো দূরের কথা একচুলও পিছু হটবেন না, বরং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের ১১ তম দিনে পশ্চিমি দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ডার্টি বম্ব বানাচ্ছিল ইউক্রেন! চাঞ্চল্যকর দাবি রাশিয়ার

বিশ্বকে কার্যত তাঁদের ব্যাপারে নাক না গলাতে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট। সোজাসুজি বলেছেন, ইউক্রেনের আকাশসীমা বন্ধ করতে কোনও তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তিনি তা যুদ্ধে অংশগ্রহণ হিসেবেই দেখবেন। কিন্তু কেন এমন হুমকি দিলেন পুতিন? আসলে রুশ আক্রমণ ঠেকাতে ন্যাটোর (NATO) কাছে দেশের আকাশসীমা বন্ধের আর্জি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তাতে সায় দেয়নি ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলি।

ন্যাটোর যুক্তি, আকাশসীমা বন্ধের অর্থ ইউক্রেনের আকাশে রাশিয়ার বিমান দেখলই সহযোগী দেশগুলিকে তা গুলি করে নামাতে হবে। কিন্তু ইউক্রেন যেখানে ন্যাটোর সদস্যই নয়, তাদের জন্য রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে না কোনও সদস্য দেশ। তবে আকাশসীমা বন্ধ না করলেও, পরোক্ষে অনেক দেশ, মূলত মার্কিন যুক্তরাষ্ট সাহায্য করছে ইউক্রেন কে।

অন্য দিকে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে রাশিয়া। বন্দর শহর মারিউপোলে বিমান থেকে বোমাবর্ষণ করেছে রুশ সেনা। ইরপিনে বোমা বর্ষন করে উড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ব্রিজ। পাশাপাশি, ইউক্রেনের ভিনিৎসিয়ায় বড়সড় হামলা চালিয়েছে রাশিয়া। পরপর ৮টি ক্রুজ মিসাইল হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে হোভারিশোভকা বিমানবন্দর।

ইউক্রেনে পরপর ৮টি ক্রুজ মিসাইল হামলা, এবার বিশ্বকে হুঁশিয়ারি পুতিনের!

ইউক্রেনে পরপর ৮টি ক্রুজ মিসাইল হামলা, এবার বিশ্বকে হুঁশিয়ারি পুতিনের!
ইউক্রেনে পরপর ৮টি ক্রুজ মিসাইল হামলা, এবার বিশ্বকে হুঁশিয়ারি পুতিনের!

ইরপিনে রুশ গোলায় আহত এক সাংবাদিক ও এক ইউক্রেনের সেনা। ইউক্রেনের অভিযোগ, মারিউপোলে ৪ লক্ষ মানুষকে পণবন্দি করেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা বিদেশিদের পণবন্দি করার অভিযোগ এনেছে রাশিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত