নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের মঞ্চে আর হয়ত দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে । এমনটাই শোনা গিয়েছিল। তবে রোনাল্ডোর পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিল। মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কান্নায় ভেঙে পড়েছেন রোনাল্ডো। কাতার বিশ্বকাপের পরেও কি পর্তুগাল দলে থাকবেন তিনি?
আরও পড়ুনঃ ডানপন্থী প্রেসিডেন্টের হয়ে মুখ খুলেছিলেন, বামপন্থী ক্ষমতাসীন ব্রাজিলে খলনায়ক নেইমার!


রোনাল্ডোর সোশ্যাল মিডিয়া পোস্টে অবশ্য জল্পনা বেড়ে গেল। সোশ্যাল মিডিয়ায় সিআর সেভেন লেখেন, “পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা আমার ফুটবল কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত আমি আন্তর্জাতিক স্তরে বহু খেতাব জিতেছি। পাশাপাশি পর্তুগালের হয়েও ট্রফি জিতেছি।

বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করাটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর এই স্বপ্ন সত্যি করার জন্য প্রচুর পরিশ্রম করেছি। ১৬ বছর ধরে পাঁচটা বিশ্বকাপে মহান খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জার্সিতে লড়াই করেছি। সবসময় পর্তুগিজরা আমায় সমর্থন করেছে।



আমারও পর্তুগালের প্রতি দায়বদ্ধতা কখনও এতটুকু কমেনি। দেশের হয়ে সবটা উজার করে দিয়েছি। কখনও লড়াই থেকে পিছিয়ে আসিনি। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সেই স্বপ্নপূরণ হয়নি।”
দেশের জার্সিতে আর দেখা যাবেনা সিআর7 কে? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

তিনি আরও লিখেছেন, তিনি দেশের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তার মানে কি খেলা চালিয়ে যেতে চান রোনাল্ডো? এ নিয়েই জল্পনা শুরু হয়েছে। তিনি বলেন, ‘ আমি সর্বদা সকলের উদ্দেশ্যের জন্য এক লড়াইয়ে ছিলাম এবং আমি কখনই আমার সহকর্মীদের এবং আমার দেশের দিকে মুখ ফিরিয়ে নেব না। আপাতত বেশি কিছু বলার নেই। নেই। ধন্যবাদ পর্তুগাল।’







