Brazil: খারাপ খবর ফুটবলে, আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড হতে পারে ব্রাজিল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ধরুন দেখলেন সামনের বিশ্বকাপে ব্রাজিল নেই! কেমন হবে? বিশ্বকাপ কি ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে? ভাবছেন এটা কি ভাবে সম্ভব? হা তেমন হেতেই পারে। কারণ আন্তর্জাতিক ফুটবল (International football) থেকে সাসপেন্ড হতে পারে ব্রাজিল। ব্রাজিলের (Brazil) ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রড্রিগেজকে (Ednaldo Rodriguez) বহিষ্কার করেছে সেই দেশের সর্বোচ্চ আদালত। আর্থিক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছেন ফেডারেশনের শীর্ষ আধিকারিক।

আরও পড়ুন: CAB ও সৌরভের উদ্যোগে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, দল কিনবে কিং খান- নিতা আম্বানিরা

brazil3

তাই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আদালতের এমন সিদ্ধান্তের জন্যই ফিফা (FIFA) পাঁচবারের বিশ্বকাপ জয়ী সেলেকাওদের সাসপেন্ড করতে পারে। ফিফা একটি চিঠিতে ব্রাজিল ফুটবল সংস্থাকে জানিয়েছে যে সংস্থার সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ়কে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনও পদক্ষেপ করা যাবে না।

খারাপ খবর ফুটবলে, আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড হতে পারে ব্রাজিল!
খারাপ খবর ফুটবলে, আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড হতে পারে ব্রাজিল!

যদি এই নির্দেশের পরেও তাড়াহুড়ো করে রদ্রিগেজ়কে সরিয়ে দেওয়া হয় তা হলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল সংস্থা। ঘটনার সূত্রপাত ২০২২ সালে। ব্রাজিল ফুটবল সংস্থার নির্বাচনে সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ ও তাঁর কমিটির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে। মামলা গড়ায় আদালতে। তারপরই আদালত নির্দেশ দেয়, গোটা কমিটি ভেঙে দিতে হবে।

খারাপ খবর ফুটবলে, আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড হতে পারে ব্রাজিল!

brazil1

রদ্রিগেজ-সহ সকলকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেন রদ্রিগেজ। যদিও নির্দেশের কোনও পরিবর্তন হয়নি। ব্রাজিল ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করবে ফিফার তৈরি কমিটির সদস্যরা। যে অভিযোগ উঠেছে তা বিচার করে পরবর্তী নির্দেশ দেবে ফিফা। তার আগে কোনও পদক্ষেপ করা যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত