বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নয়া নাটক পাকিস্তানের, নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস চাই তাঁদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান? এখনও পাকিস্তানের বিশ্বকাপ খেলা অনিশ্চয়তায় মোড়া। এশিয়া কাপ নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল তার জের চলছে এখনও। ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায়নি।

আরও পড়ুন: শোয়েব আর সানিয়া মির্জার স্বামী নন! বিচ্ছেদের জল্পনা উস্কে ইন্সটাতে নতুন আপডেট দিলেন পাক ক্রিকেট তারকা

যে কারণে হাইব্রিড মোডে হবে টুর্নামেন্ট। তাই ওডিআই বিশ্বকাপ খেলতে আসা নিয়ে পাকিস্তান একের পর এক শর্ত চাপিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, পাকিস্তান সরকার এবং সেদেশের ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বিশ্বকাপের সময় পাকিস্তানের নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস চেয়েছে।

বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নয়া নাটক পাকিস্তানের, নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস চাই তাঁদের
বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নয়া নাটক পাকিস্তানের, নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস চাই তাঁদের

ভারতে খেলতে পাকিস্তান আসবে কিনা, তা স্থির করবে পাক সরকার। ২০১৬ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারতে এসেছিল পাকিস্তান। ভারতের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে তারও আগে। পাকিস্তান চায়, বাবর আজমদের উচ্চস্তরের সুরক্ষা দিক ভারত।

বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নয়া নাটক পাকিস্তানের, নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস চাই তাঁদের

13 3

পাকিস্তান ক্রিকেট টিমের নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে এই মর্মে লিখিত আদায় করার শর্ত রেখেছে পাকিস্তান। আইসিসি এর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেয় সেটাই দেখার।

14 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত