নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক আর সানিয়া মির্জার স্বামী নন! ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্লের সঙ্গে তাহলে বিচ্ছেদই হয়ে গেছে তার? ফের এই গুঞ্জন মাথা চাড়া দিয়েছে আর সেটা যৌক্তিক কারণেই। শোয়েব মালিকের ইনস্টাগ্রামের বায়োতে বড় বড় করে লেখা থাকত, ‘হাজব্যান্ড অফ এ সুপারওম্যান সানিয়া মির্জা।’
আরও পড়ুনঃ স্বস্তি মানিকের, পোস্টিং দুর্নীতিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
কিন্তু এখন আর শোয়েবের বায়োতে সেটা নেই। তারপরই বিচ্ছেদের গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তাহলে কি সানিয়া-শোয়েবের ডিভোর্স সম্পন্ন? ইনস্টা বায়ো বদলে ডিভোর্সের জল্পনায় শিলমোহর দিলেন শোয়েব?

সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন চলছে গতবছর থেকে। দু’জনকে বহুদিন একসঙ্গে দেখা যায় না। শোয়েব ছেলের সঙ্গে দুবাইয়ে গিয়ে সময় কাটান। সেইসব মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে সানিয়ার দেখা মেলে না।

সানিয়ার অবসর, জন্মদিনের পার্টি বা যে কোনও অনুষ্ঠানে এখন আর মির্জা পরিবারের সঙ্গে সামিল হতে দেখা যায় না শোয়েবকে। তাদের সম্পর্ক নিয়ে বরাবরই চুপ থেকেছেন দু’জনে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা চুপ থাকেন।
শোয়েব-সানিয়া আর স্বামী স্ত্রী নন! বিচ্ছেদের জল্পনা উস্কে ইন্সটাতে নতুন আপডেট দিলেন পাক ক্রিকেট তারকা

তাঁদের সম্পর্ক নিয়ে যে জল্পনা চলছিল সেটা নিয়ে তিনি কোনও মন্তব্যও করেননি। শোয়েব একবার জানিয়েছিলেন, তাঁদের বিয়ে এখনও ঠিক আছে। বিয়েতে সমস্যা নেই। সানিয়া তাঁর স্ত্রী। তবে এখন তাঁর সোশাল মিডিয়া অন্যকিছু বলছে।



