গোটা বিশ্ব ভারতকে ভরসা করে, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব

ভারতের ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগে সামিল হতে চায় আন্তর্জাতিক ইলেকট্রনিকস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা ফ্লেক্স। ভারতে যে বিপুল কর্মদক্ষতা রয়েছে, তা কাজে লাগাতে আগ্রহী হয়েছে ফ্লেক্স।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সেমিকন্ডাক্টর চিপ ইস্যুতে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ। এই ইস্যুতে পশ্চিমী দেশগুলি কার্যত চীনের সঙ্গে অলিখিত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বিশ্বব্যাপী এমন এক পরিস্থিতিতে ভারতের অবস্থান কি? ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট ভাষায় ভারতের অবস্থান বুঝিয়ে দিলেন।

গোটা বিশ্ব ভারতকে ভরসা করে, 'মেক ইন ইন্ডিয়া' প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব

আরও পড়ুন : দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

তিনি বলেন, “যদি আপনি ভারতের বিদেশ নীতি বা আর্থিক নীতির দিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন গোটা বিশ্ব ভারতের উপর কতটা ভরসা ও বিশ্বাস করে। এই বিশ্বাসটাই হল সবথেকে বড় মূলধন। বিশ্বাসই গোটা বিশ্বকে এক সুরে নিয়ে আসে। উদাহরণ স্বরূপ আপনি দেখতে পারেন, আমাদের সঙ্গে আমেরিকা, ইউরোপ, জাপানে মউ চুক্তি হয়েছে সেমি কন্ডাকটর নিয়ে। দক্ষিণ কোরিয়া সরকার ও সেখানকার বেশ কিছু সংস্থার সঙ্গেও আমরা যৌথভাবে কাজ করছি। প্রায় সমস্ত সংস্থাই কোনও না কোনওভাবে ভারতের সঙ্গে কাজ করতে চায়। গোটা বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে।’

গোটা বিশ্ব ভারতকে ভরসা করে, 'মেক ইন ইন্ডিয়া' প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব
গোটা বিশ্ব ভারতকে ভরসা করে, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব

তিনি আরও বলেন, ‘সেমি কন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তাতে এই ক্ষেত্রটি খুব তাড়াতাড়ি এগিয়ে চলছে। আজ থেকে ১০ বছর পরে কি হবে তা এখনই বলা সম্ভব নয়।’ পাশাপাশি এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক হয় ফ্লেক্স লিমিটেডের সিইও রেবতী অদ্বৈতীর। ভারতের ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগে সামিল হতে চায় আন্তর্জাতিক ইলেকট্রনিকস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা ফ্লেক্স। ভারতে যে বিপুল কর্মদক্ষতা রয়েছে, তা কাজে লাগাতে আগ্রহী হয়েছে ফ্লেক্স।

 

গোটা বিশ্ব ভারতকে ভরসা করে, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব

উল্লেখ্য, ‘মেক ইন ইন্ডিয়া’ হল কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। যা গোটা বিশ্বের কাছে ভারতকে এক অতি আকর্ষণীয় উৎপাদন ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে। ভারতে বিদেশি বিনিয়োগ টানতে এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনাকে নিয়ে আসতে ‘মেক ইন ইন্ডিয়া’ ইতিমধ্যেই দুর্দান্ত সাফল্য পেয়েছে। শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগ আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কর্মসংস্থানও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত