নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার স্পেনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিনেই রাজ্য প্রশাসনে ব়ড়সড় ঝাঁকুনি। জেলার শীর্ষ আমলা থেকে শুরু করে পুলিশ প্রশাসনেও বড়সড় পরিবর্তন ঘটানো হল। এই তালিকা প্রকাশের পর প্রশাসনিক মহলে আলোচনা, কোনও কোনও ক্ষেত্রে আধিকারিকদের উন্নীত করে পুরস্কৃত করা হয়েছে।
আরও পড়ুন: চন্দ্রযান সাফল্যের নেপথ্যে ছিল BSNL কর্মীদের অবদান, ধন্যবাদ জানাল ISRO


কাউকে আবার কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। এই রদবদলে একাধিক জেলার জেলাশাসক বদল করা হয়েছে। বদল করা হয়েছে জেলার পুলিশ সুপারও। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১১ জেলার জেলাশাসক বদল করা হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক হলেন বালাসুব্রহ্মণ্যম টি। উত্তরের পাহাড়ি এই জেলাটির জেলাশাসক ছিলেন আর বিমলা।

তিনি এলেন আলিপুরদুয়ারের জেলাশাসক পদে। সেখানকার দায়িত্বে থাকা সুরেন্দ্রকুমার মিনা পেলেন উত্তর দিনাজপুরের জেলাশাসকের দায়িত্ব। কোচবিহারের নতুন জেলাশাসক হলেন অরবিন্দকুমার মিনা। তিনি আগে ছিলেন উত্তর দিনাজপুরের দায়িত্বে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই জেলাশাসক বদলি বলে মনে করা হচ্ছে।



কয়েকজন জেলাশাসককে তুলে নিয়ে দফতরে বদলি করা হয়েছে। লক্ষ্যণীয় বিষয় হল, ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের পর জলপাইগুড়ির জেলাশাসককে বদলি করা হল। মোট ৮ পুলিশ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে।
বিদেশ যাবার আগে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল, বদলি ১১ জেলাশাসক
পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মুর্শিদাবাদ জেলায় পুলিশ সুপারদের বদল ঘটেছে। কোচবিহার, রাণাঘাট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরেও পুলিশ সুপার বদল হয়েছে। বিদেশ যাত্রার আগে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ।








