Chandrayaan 3: চন্দ্রযান সাফল্যের নেপথ্যে ছিল BSNL কর্মীদের অবদান, ধন্যবাদ জানাল ISRO

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৩শে অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। কিন্তু, আপনি কি জানেন চন্দ্রযান সাফল্যের নেপথ্যে বিএসএনএলের (BSNL) ভূমিকা ছিল? হ্যাঁ, ঠিকই তাই। চন্দ্রযানকে নেটওয়ার্ক দিয়ে সহযোগিতা করেছিল এই রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থা। আর বিএসএনএলকে এই অবদানের জন্য ধন্যবাদ জানাতে ভোলেনি ইসরো।

আরও পড়ুনঃ জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

টেররাকমের (TERRACOM) আধিকারিক এম হেমন্ত কুমার কর্ণাটক বিএসএনএলের (BSNL) সিজিএম জি আর রবিকে একটি চিঠিতে জানিয়েছেন, “আমি আপনাকে এবং আপনার সমস্ত কর্মীকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা যেভাবে চন্দ্রযান মিশনে সহযোগিতা করেছেন তা সত্যিই অনস্বীকার্য। বিএসএনএল নেটওয়ার্ক সাপোর্ট দেওয়ার কারণেই চাঁদে সফলভাবে অবতরণ করতে পেরেছে চন্দ্রযান-৩। আপনাদের সহযোগিতা না থাকলে বেঙ্গালুরুর দফতর থেকে স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা সম্ভব হত না।”

চন্দ্রযান সাফল্যের নেপথ্যে ছিল BSNL কর্মীদের অবদান, ধন্যবাদ জানাল ISRO

চন্দ্রযান সাফল্যের নেপথ্যে ছিল BSNL কর্মীদের অবদান, ধন্যবাদ জানাল ISRO

চন্দ্রযান সাফল্যের নেপথ্যে ছিল BSNL কর্মীদের অবদান, ধন্যবাদ জানাল ISRO

তিনি আরও বলেছেন, “এই পুরো মিশনেই বিএসএনএলের সকল সদস্যরা খুবই সহযোগিতা করেছেন এবং নিজেদের সেরাটা দিয়েছেন। সবাইকে তাঁদের তৎপরতা দেখানোর জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাহায্য আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে। ডেটা লিঙ্কের সমস্ত কার্যকারিতা ছিল সন্তোষজনক। আমরা আশা করি সামনের আরও অনেক মিশনে আমরা বিএসএনএলের সাহায্য পাব।”

চন্দ্রযান সাফল্যের নেপথ্যে ছিল BSNL কর্মীদের অবদান, ধন্যবাদ জানাল ISRO

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত