দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শুধু প্রশাসন নয়, রাজ্য সরকারী কর্মীদেরও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারও কাজে কোন গাফিলতি ধরা পড়লে সেক্ষেত্রে তাদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। তাকে মাথায় রেখে দল গোছাচ্ছে তৃণমূল। দুর্নীতি ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি-কে কোনও রকম দুর্নীতির কথা জানলে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী ।

দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আরও পড়ুন :  স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর তৃণমূল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের অনুগামীকে সরাল দল

বর্তমানে বিভিন্ন দুর্নীতির অভিযোগে এবং বিরোধীদের চোর অপবাদে কার্যত বিপর্যস্ত তৃণমূল। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে কোন খামতি রাখতে চান না। হেভিওয়েট নেতা-মন্ত্রীরা জেলে। বুধবার বিভিন্ন সরকারী পরিষেবা প্রদান নিয়ে পুনঃমুল্যায়ন এবং জনসংযোগ নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সেখানে মুখ্যসচিব থেকে জেলাশাসক, এসপি- ডিজি সকলেই উপস্থিত ছিলেন। প্রশাসনিক সুত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমারকে বলেছেন, তিনি যেন নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করেন। এছাড়া এসপিদের নির্দেশ দিয়েছেন জেলায় জেলায় কোন দুর্নীতি দেখলে , অভিযোগ সঠিক হলে দল নির্বিশেষে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

তবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ নতুন নয়। পাশাপাশি গতকালের বৈঠকে শুধু প্রশাসন নয়, রাজ্য সরকারী কর্মীদেরও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারও কাজে কোন গাফিলতি ধরা পড়লে সেক্ষেত্রে তাদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন