স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর তৃণমূল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের অনুগামীকে সরাল দল

বড়ঞা উত্তরে ব্লক সভাপতি হয়েছে জীবনকৃষ্ণ সাহার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদকে। অন্যদিকে ভরতপুর বিধানসভায় হুমায়ুন বিরোধী দুই ব্লক সভাপতির উপরে আস্থা রেখেছে দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। তাকে মাথায় রেখে দল গোছাচ্ছে তৃণমূল। এই পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের বেশ কয়েকটি সভাপতি পরিবর্তন করা হয়েছে। রদবদল হয়েছে বীরভূমেও। গত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,

স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর তৃণমূল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের অনুগামীকে সরাল দল

আরও পড়ুন : আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

পঞ্চায়েতে পারফরম্যান্স, জনসংযোগ, স্বচ্ছতার ওপর জোর দেওয়া হবে। কোনপ্রকার দুর্নীতি দল বরদাস্ত করবে না। বর্তমানে বিভিন্ন দুর্নীতির অভিযোগে কার্যত বিপর্যস্ত তৃণমূল। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে কোন খামতি রাখতে চান না।

স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর তৃণমূল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের অনুগামীকে সরাল দল

তাই দলের সাংগঠনিক পরিবর্তন খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করছেন তৃণমূলীরা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে জীবনকৃষ্ণ সাহার। গতকালের প্রকাশিত লিস্টে দেখা গেছে তার অনুগামী রবিন ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বড়ঞাতে সাংগঠনিক দু’টি ব্লক করা হয়েছে।

স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর তৃণমূল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের অনুগামীকে সরাল দল
স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর তৃণমূল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের অনুগামীকে সরাল দল

স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর তৃণমূল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের অনুগামীকে সরাল দল

বড়ঞা উত্তরে ব্লক সভাপতি হয়েছে জীবনকৃষ্ণ সাহার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদকে। অন্যদিকে ভরতপুর বিধানসভায় হুমায়ুন বিরোধী দুই ব্লক সভাপতির উপরে আস্থা রেখেছে দল। ভরতপুর এক নম্বর ব্লকে নজরুল ইসলাম ও দুই নম্বরে মোস্তাফিজুর রহমানকে সভাপতি করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত