সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশের হাতে একটা ছোট্ট ভুলে ধরা পড়েছেন রাজ্যের শীর্ষ মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। জানা গিয়েছে , পুর্ব ভারতে মাওবাদী আন্দোলনের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তার। এর আগেও একাধিকবার গ্রেফতার করা হয়েছে তাকে। আপাতত তাকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।



আরও পড়ুন : আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা
সূত্রের খবর পুলিশি জেরায় তার মুখে শোনা গেছে কিষেণজি ও তার ভুল সিদ্ধান্তের কথা। তিনি বলেছেন, লালগড় আন্দোলনের ব্যর্থতার বড় কারণ ছিল কিষেণজির গণ আন্দোলনের অনভিজ্ঞতা। লালগড় আন্দোলনের ব্যর্থতা গত কয়েক বছরে অনেকটাই সামলানো সম্ভব হয়েছে বলে দাবী করেছেন তিনি।রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদী পলিটব্যুরো সদস্য কোটেশ্বর রাও ওরফে কিষেণজির।



তার মৃত্যুর পর সংগঠনের কেন্দ্রীয় কমিটির যে তৃতীয় রিভিউ বৈঠক হয়েছিল, সে কথাও জেরায় বলেন তিনি। লালগড় আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণ হিসাবে গ্রামে গ্রামে পার্টি সেল তৈরী করার আগে পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি গঠন করা। লালগড়ের সন্ত্রাস প্রসঙ্গে কিশোরের দাবি, প্রয়োজনে হত্যা বা হামলা করার ক্ষমতা এ রাজ্যের মাওবাদীদের রয়েছে, কিন্তু অকারণে খুনের রাজনীতি তিনি চান না।

ছোট্ট একটা ভুলে পুলিশের জালে মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর
তবে ধরা পরার পরেও সংগঠন নিয়ে তেমন কোন চিন্তা নেই তার। ধরা পরার পর আপাতত নেতৃত্বে কারা থাকছে, কী তাঁদের পরিকল্পনা, তা নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। সম্প্রতি বাঁকুড়ার সারেঙ্গায় একটি গোপন বৈঠক হয় মাওবাদীদের। সেখানেই ভুল করে ফেলে যাওয়া পেন ড্রাইভ থেকেই তাঁর হদিশ পেয়েছে পুলিশ। শুধু এই আক্ষেপ মাওবাদী নেতার।







