লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক দলগুলি অলিখিতভাবেই প্রচারে নেমে পড়েছে। কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের বিরোধী দলগুলি একজোট হয়েছে ‘ইন্ডিয়া’য়। ভোটের আগেই আসন রফার কাজ সম্পন্ন করতে হবে। শনিবার ইন্ডিয়া জোটের বৈঠক (Virtual meeting of INDIA Bloc) বসতে চলেছে। তবে এবার হবে ভার্চুয়াল বৈঠক। জানা গিয়েছে, আগামীকাল বৈঠকে নাও থাকতে পারে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।



আরও পড়ুন: রাজ্যের বিধায়ক ও মন্ত্রীর বাড়িতে ED অভিযান, সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে মোতায়েন বিশাল বাহিনী
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগির জন্য ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। যদিও সেই আলোচনা চূড়ান্ত রূপ পায়নি। নতুন বছর থেকেই ফের শুরু হয়েছে নতুন আলোচনা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মহারাষ্ট্র, বিহার-এই দুই রাজ্যে আসন ভাগাভাগি করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দল আরজেডি লড়বে লড়বে ১৭ টি করে আসনে। কংগ্রেস পাচ্ছে ৪ টি আসন। বাকি ২ টি আসনে লড়বে বামেরা।

অন্যদিকে, মহারাষ্ট্রের ৪৮ টি আসন ভাগ হবে শিবসেনা (উদ্ধবের দল), এনসিপি ও কংগ্রেসের মধ্যে ভাগাভাগি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ আসন নিয়ে আলোচনার সূত্রপাত হলেও এখনও জট কাটেনি। শুক্রবার জট কাটাতে বৈঠকে বসে আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, জেডিইউ।


শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক, অনুপস্থিত থাকতে পারে তৃণমূল

উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কয়েকটি সভায় জোটের প্রশ্ন নিয়ে বেশকিছু কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন, দেশে লড়বে ইন্ডিয়া জোট, বাংলায় বিজেপিকে হারানোর বিকল্প তৃণমূল ছাড়া কেউ নয় বলেও দাবি করেছিলেন তিনি। এছাড়া, বাংলায় কংগ্রেসকে (Congress) দুটি আসন ছাড়ার সম্ভাবনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এই আবহেই শনিবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। এই ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের উপস্থিত থাকার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে।







