কয়েকদিন আগেই রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি গিয়ে আক্রান্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার ফের অন্য এক দুর্নীতির তদন্তে রাজ্যের এক বিধায়ক ও মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারী আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে চলছে তল্লাশি (ED raid at Sujit Bose and Tapas Roy’s house)। অন্যদিকে বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলছে তল্লাশি। সন্দেশখালি ঘটনার (Sandeshkhali Case) পুনরাবৃত্তি যাতে না হয় সেকথা মাথায় রেখে প্রয়োজনমত সুরক্ষা নিয়ে রাখা হয়েছে।



আরও পড়ুন: লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট! তীব্র আপত্তি জানিয়ে মোদীকে চিঠি মমতার
এদিন বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির একটি টিম পৌঁছায়। বাইরে মোতায়েন রয়েছে সিআরপিএফ। জানা গিয়েছে, বিধায়কের বাড়ির দুদিকের দরজাই বন্ধ রাখা হয়েছিল। ইডি আধিকারিকরা কিছু সময়ের অপেক্ষার পর ভিতরে প্রবেশ করতে পারেন। তবে এই বাড়িতে তাপস রায় ছিলেন না। তিনি এই সময়ে রয়েছেন বরানগরে। ইডিকে যেতে দেখেই এলাকার মানুষ জড়ো হতে শুরু করে। কিন্তু কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনী তাঁদের সরিয়ে দেয়।



শুক্রবার সুজিত বসুর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির সন্দেহ পুর নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে বলে অভিযোগ। সকাল সাড়ে ৮ টা নাগাদ রাজ্যের দমকলমন্ত্রীর বাড়িতে হানা দেয় তাঁরা। পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও তল্লাশি চলছে। এদিকে দমদম পুরসভার (Dum Dum Municipality) প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে একটি টিম পৌঁছে যায়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হয়েছে সুবোধ চক্রবর্তীকে। ফের একবার তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়।
রাজ্যের বিধায়ক ও মন্ত্রীর বাড়িতে ED অভিযান, সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে মোতায়েন বিশাল বাহিনী

সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি আধিকারিকদের কয়েকটি দল। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির জন্য চলে যায় তাঁরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



