লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট! তীব্র আপত্তি জানিয়ে মোদীকে চিঠি মমতার

মমতার মতে, সংবিধানে ‘এক দেশ এক ভোট’ নীতি অনুসরণ করার কথা বলা হয়নি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মোদী সরকার আগেই জানিয়েছে ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) সম্পর্কে। অর্থাৎ, লোকসভার সঙ্গে হবে বিধানসভা ভোট। আগেই এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিলেন তিনি। জানিয়ে দিলেন, ‘এক দেশ এক ভোট’ নীতিকে সমর্থন করেন না মমতা।

আরও পড়ুন: শাহজাহানের গ্রেফতারি চেয়ে সুকান্তর নেতৃত্বে থানা ঘেরাও বিজেপির, পুলিশি বাধায় উত্তপ্ত পরিস্থিতি!

‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) নীতিকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর মোদী সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই নীতিকে বাস্তবায়ন করার প্রক্রিয়া সম্পর্কে চিন্তাভাবনা করছে। এই কমিটির সচিব নীতেন চন্দ্রকেই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে কী বলেছেন তৃণমূলনেত্রী?

লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট! তীব্র আপত্তি জানিয়ে মোদীকে চিঠি মমতার
লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট! তীব্র আপত্তি জানিয়ে মোদীকে চিঠি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশ্ন, ‘এক দেশ’ বলতে কী বোঝানো হচ্ছে? সঙ্গে তিনি লিখেছেন, “সাংস্কৃতিক-রাজনৈতিক কিংবা ঐতিহাসিক পটভূমিতে এক দেশের অর্থ আমরা বুঝি। কিন্তু ভারতের সংবিধানের শর্ত অনুযায়ী এক দেশের অর্থ বোধগম্য নয়। সংবিধানে ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) নীতি অনুসরণ করার কথা বলা হয়নি।”

লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট! তীব্র আপত্তি জানিয়ে মোদীকে চিঠি মমতার

পাশাপাশি মমতার (Mamata Banerjee) চিঠিতে বলা আছে, যে সব রাজ্যে পাঁচ বছরের জন্য সরকার গড়তে মানুষ ভোট দিয়েছে, এক সঙ্গে ভোট করাতে গেলে সেখানে সরকার ভেঙে দিতে হবে! তা কি সম্ভব।” উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়াকেও সমালোচনা করেছেন তৃণমূলনেত্রী। কারণ হিসাবে তিনি বলেছেন, ভারিত যেহেতু একটি যুক্তরাষ্ট্র তাই এই উচ্চ পর্যায়ের কমিটিতে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীদের থাকা উচিৎ ছিল। অথচ এই কমিটিতে মুখ্যমন্ত্রীরা নেই।

লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট! তীব্র আপত্তি জানিয়ে মোদীকে চিঠি মমতার

লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট! তীব্র আপত্তি জানিয়ে মোদীকে চিঠি মমতার

আর একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট প্রসঙ্গে মমতার (Mamata Banerjee) বক্তব্য, রাজ্যস্তরের নির্বাচনের আলাদা ইস্যু থেকে যা জাতীয় স্তরের নির্বাচনের সঙ্গে মেলে না। এখন মমতার এই আপত্তির প্রত্যুত্তরে কমিটি কী জবাব দেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর