গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবড়িয়ায় রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি (Enforcement Directorate) আধিকারিকদের। সেই শাজাহান শেখের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে বসিরহাটের ন্যাজাট থানা ঘেরাও করল গেরুয়া ব্রিগেড। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত ন্যাজাট থানা এলাকা। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকেছে পুলিশ। থানার অদূরে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন সুকান্ত (Sukanta Majumdar) সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা।






