দিলীপ ঘোষ। আবারও বিতর্কের কেন্দ্রে। লোকসভা নির্বাচনের (Loksabha Elelction 2024) আগে সব দলের প্রস্তুতি চলছে। পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। লোকসভা ভোটকে মাথায় রেখে আগে জেলায় জেলায় নির্বাচন কমিটি গঠন করেছে বঙ্গ বিজেপি (BJP)। সেখানে দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচন কমিটির দায়িত্ব ভাগের তালিকায় কোথাও নাম নেই দিলীপ ঘোষের (Dilip Ghosh)। আর এ নিয়েই শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে ডামাডোল!
আরও পড়ুন: বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, পাল্টা অভিষেককে কী কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?
মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে লোকসভা ভোটের (Loksabha Elelction 2024) জেলা কমিটি গঠনের জন্য বৈঠকে বসে বঙ্গ বিজেপির শীর্ষনেতারা। বৈঠক থেকেই ঘোষণা করা হয় নির্বাচন পরিচালন কমিটি। এই কমিটিতে মোট ১০১ জন সদস্য রয়েছেন। তৈরি করা হয়েছে ৩৫টি বিভাগ। প্রতিটি বিভাগের একজন প্রধানদের আছেন। তাঁদের নামও ঘোষণা করা হয়েছে। কিন্তু নেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম।

একই সঙ্গে লোকসভা যোজনার শীর্ষ নেতৃত্বের তালিকাও তৈরি হয়েছে বিজেপির তরফে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাংলার দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় নেতা ছাড়াও ওই কমিটিতে রয়েছেন পাঁচ জন সাধারণ সম্পাদক। মোট ১৩ জনের তালিকায় রয়েছেন দুই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্দ। সেখানেও দিলীপের (Dilip Ghosh) স্থান হয়নি।

কোনও এক সময় দিলীপ ঘোষ (Dilip Ghosh) ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সে কথা সকলেরই জানা। তাঁর নেতৃত্বেই একুশের বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করে বিজেপি। দিলীপেরও আশা ছিল, দলকে সাফল্য এনে দেবেন। ২০০ আসনের আশা করে সেক্ষেত্রে মিলেছিল ৭৭! এর পরই তাঁকে রাজ্য সভাপতি থেকে সরিয়ে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়। অতঃপর কেড়ে নেওয়া হয় সেই পদও।
লোকসভায় পার্টির কোনও দায়িত্ব পেলেন না দিলীপ? ফের বঙ্গ বিজেপির অন্দরে ডামাডোল!

এরপর থেকেই রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়, গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ছে মেদিনীপুরের সাংসদের। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাপটে দিলীপ যেন কিছুটা কোনঠাসা, এরকমই মনে করেন দিলীপ (Dilip Ghosh) অনুগামীরা। এবার লোকসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল না দিলীপকে।



