আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

এবারের বইমেলায় বিশেষ চমক থাকছে বলে সূত্রের খবর। এবারের বইমেলায় সর্বাধিক বহুজাতিক প্রকাশক ও লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করতে চলেছে। জানা গিয়েছে প্রায় ২০ টি দেশ অংশগ্রহণ করেছে এবারের বইমেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামীকাল ১৮ ই জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ ৪৭ তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার বইমেলায় থাকছে মোট ৯ টি গেট। ইতিমধ্যে বইমেলা উপলক্ষে সরকারিভাবে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

আরও পড়ুন : নবান্নে মমতা-রচনা সাক্ষাৎ, লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নং ওয়ান?

মানুষদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এবারের বইমেলায় বিশেষ চমক থাকছে বলে সূত্রের খবর। এবারের বইমেলায় সর্বাধিক বহুজাতিক প্রকাশক ও লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করতে চলেছে। জানা গিয়েছে প্রায় ২০ টি দেশ অংশগ্রহণ করেছে এবারের বইমেলায়।

আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

তালিকায় রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোন্তারিকা, থাইল্যান্ড, বাংলাদেশ। শুধু বিদেশী নয় এবার দেশীয় প্রকাশনা সংস্থার ওপরেও জোর দেওয়া হচ্ছে। দেশের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থাই এবার বইমেলাতে থাকছে।

আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা
আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

পাশাপাশি ২১ জানুয়ারী আলাদা করে শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে বইমেলায় ২৪ জানুয়ারীকে বরিষ্ট নাগরিক দিবস হিসাবে পালন করা হবে। ওই দিন সাহিত্যিক আবুল বাশারকে বিশেষ সম্মান প্রদান করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত