নবান্নে মমতা-রচনা সাক্ষাৎ, লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নং ওয়ান?

প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন রচনা। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া, কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত কিছু বছরে নির্বাচনে তারকাদের প্রার্থী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। সামনেই লোকসভা নির্বাচন। এই সময়েও জল্পনা শুরু হয়েছে, এবারেও কি কোনও তারকাকে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে দেখা যাবে? এই সব জল্পনার মাঝেই বুধবার হঠাৎ নবান্নে দেখা গেল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee at Nabanna)। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তবে কি এবার রাজনীতিতে পা রাখছেন অভিনেত্রী? উঠছে প্রশ্ন।

নবান্নে মমতা-রচনা সাক্ষাৎ, লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নং ওয়ান?

আরও পড়ুন: যৌথভাবে তদন্ত করবে পুলিশ-CBI, শাহজাহানকে খুঁজতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে নবান্নে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুজনের দীর্ঘক্ষণ আলোচনা হয়। বিভিন্ন মহলে আলোচনা চলছে, রাজনীতিতে পা রাখতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে অভিনেত্রী জানিয়েছেন, ‘দিদি নম্বর ওয়ান (Didi No 1) নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন তিনি।’ রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা এই প্রথম নয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও জল্পনা চলেছিল, রচনা তৃণমূল যোগ দেবেন। সেইসময়েও নিজেই জল্পনাকে নস্যাৎ করেছিলেন।

নবান্নে মমতা-রচনা সাক্ষাৎ, লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নং ওয়ান?
নবান্নে মমতা-রচনা সাক্ষাৎ, লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নং ওয়ান?

বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। একসময়ে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া, কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর ছোট পর্দার রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালকের ভূমিকায় দর্শকদের প্রচুর ভালোবাসা কুড়িয়েছেন তিনি।

নবান্নে মমতা-রচনা সাক্ষাৎ, লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নং ওয়ান?

নবান্নে মমতা-রচনা সাক্ষাৎ, লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নং ওয়ান?

অভিনয় জগতের অনেককেই রাজনীতির ময়দানে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অনেককে বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন। ২০১৪ সালে টলিউড তারকা দেবকে (Dev) প্রথমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা দুবার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহানকে (Nusrat Jahan) লোকসভার টিকিট দেন। তাঁরাও বিপুল ভোটে জয়লাভ করেন। ২০২১-এর নির্বাচনে পরিচালক রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়ার মত জনপ্রিয় তারকাদের প্রার্থী করা হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত