যৌথভাবে তদন্ত করবে পুলিশ-CBI, শাহজাহানকে খুঁজতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট জানাল, পুলিশ ও সিবিআই যৌথভাবে তদন্ত করবে। 'নিখোঁজ' তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে সিট গঠনের নির্দেশ দিলেন বিচারপতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির ঘটনার পর পেরিয়ে গিয়েছে ১২ দিন। সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বুধবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানাল, পুলিশ ও সিবিআই যৌথভাবে তদন্ত করবে। ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে সিট (SIT will investigate in sandeshkhali case) গঠনের নির্দেশ দিলেন বিচারপতি।

যৌথভাবে তদন্ত করবে পুলিশ-CBI, শাহজাহানকে খুঁজতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন: ২২-এ মমতার মিছিলে আপত্তি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে মামলা

সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) আক্রান্ত ইডির বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করে পুলিশ। সেগুলিতেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুটি মামলাতেই সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার শুনানিতে আদালত জানায়, পুলিশ ও সিবিআই মিলিতভাবে সিট গঠন করবে। দলে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। সেই দল তদন্ত করবে। এই তদন্তে ন্যাজাট থানা অংশ নিতে পারবেন না বলেও কড়া নির্দেশ বিচারপতির।

যৌথভাবে তদন্ত করবে পুলিশ-CBI, শাহজাহানকে খুঁজতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের
যৌথভাবে তদন্ত করবে পুলিশ-CBI, শাহজাহানকে খুঁজতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

রাজ্যের তরফে জানানো হয়েছে, বিশেষ তদন্তকারী দলে ইসলামপুর পুলিশ জেলার সুপার জসপ্রীত সিং দলে থাকবেন। সিবিআইয়ের তরফে এখনও কোনও নাম দেওয়া হয়নি। সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বাঁ পুলিশে সাহায্য নিতে পারে বলেও জানিয়েছেন বিচারপতি। সিবিআই (CBI) চেয়েছিল, এই মামলায় তারা একা তদন্ত করবে, আদালতের তাঁদের অভিযোগ, কোনও জায়গায় গেলে পুলিশ তাদের কোনও সহযোগিতা করে না। তবে হাইকোর্ট জানায়, এখনই সম্পূর্ণ তদন্তভার সিবিআইকে দেওয়া হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন রিপোর্ট জমা দিতে হবে সিটকে (SIT)

যৌথভাবে তদন্ত করবে পুলিশ-CBI, শাহজাহানকে খুঁজতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

যৌথভাবে তদন্ত করবে পুলিশ-CBI, শাহজাহানকে খুঁজতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার (Ration Distribution Case) তদন্তে সন্দেশখালির সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডির দল। সেখানে তৃণমূল নেতার অনুগামী ও এলাকাবাসীদের হাতে আক্রান্ত হয় তারা। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ শাহজাহানের কোনও সন্ধান পাওয়া যায়নি। আদালতের নির্দেশ তৃণমূল নেতার বাড়িতে সিসিটিভি বসানো হয়েছে। পুলিশ পিকেট বসেছে। এই ঘটনায় এবার পুলিশের সঙ্গে তদন্ত করবে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত