২২-এ মমতার মিছিলে আপত্তি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে মামলা

বুধবার হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি দাবি করেছেন, 'আগামী ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিলের ডাক দিয়েছেন, তার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২২ জানুয়ারি কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন। ওইদিনই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের উদ্বোধন হবে। ২২ তারিখেই এই মিছিল নিয়ে আপত্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর ডাকা সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। পাশাপাশি আরও কিছু দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

২২-এ মমতার মিছিলে আপত্তি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে মামলা

আরও পড়ুন: সন্দেশখালির বাদশাকে ধরতে নজরদারি ক্যামেরা, হাইকোর্টের ভৎসনায় মিলল ফল!

বুধবার হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালতে তিনি দাবি করেছেন, ‘আগামী ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিলের ডাক দিয়েছেন, তার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে।’ শুভেন্দুর কথায়, ২২ তারিখের মিছিলের মাধ্যমে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত যে মিছিল হলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এই প্রসঙ্গে হনুমান জয়ন্তী সহ বিভিন্ন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন। বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

২২-এ মমতার মিছিলে আপত্তি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে মামলা
২২-এ মমতার মিছিলে আপত্তি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে মামলা

তৃণমূলের সংহতির মিছিল নিয়ে বিজেপির দাবি, তৃণমূল বিভাজনের রাজনীতি করছে। তৃণমূল শুভদিনে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর মিছিল আটকানো নিয়ে আদালতে মামলাকে তীব্র কটাক্ষ করেছে বাংলার শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘যারা ধর্মের নামে বিষ ঢালতে চায় তাঁরাই এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই জানিয়েছেন এই মিছিলের সঙ্গে রাম মন্দিরের কোনও যোগ নেই।’

২২-এ মমতার মিছিলে আপত্তি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে মামলা

২২-এ মমতার মিছিলে আপত্তি শুভেন্দুর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে মামলা

উল্লেখ্য, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ২২ তারিখ সকালে কালীঘাট মন্দিরে (Kalighat Mandir) পুজো দিতে যাবেন তিনি। এরপর কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। কলকাতা সহ রাজ্যজুড়ে সংহতির বার্তা নিয়ে এই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল। হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিন্ন ধর্মের মানুষেরাও হাঁটবেন। সভা শেষে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত