কেন লোকসভা স্পিকারের পদ এত গুরুত্বপূর্ণ? কীভাবেই বা তিনি নির্বাচিত হন? জানুন বিস্তারিত

সমস্ত সাংসদরা বক্তৃতা করার সময় স্পিকারকেই সম্বোধন করে থাকেন। সংসদের কক্ষের ভিতরে তাঁকে 'মাননীয়' এবং বাইরে 'মহামান্য' বলে সম্বোধন করতে হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভার স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এ বিষয়ে কোনও সন্দেহ নেই। সংসদে বিভিন্ন অধিবেশন তিনিই পরিচালনা করে থাকেন। এই মুহূর্তে স্পিকার পদে কে বসবেন তা নিয়ে নানান জল্পনা চলছে। ইতিমধ্যেই অষ্টাদশ লোকসভা জিতে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভা গঠনও সম্পন্ন। আগামী ২৪ জুন থেকে বসবে লোকসভার প্রথম অধিবেশন। ২৬ তারিখ স্পিকার নির্বাচিত হবে। তার আগে জেনে নেওয়া প্রয়োজন, কেন লোকসভা স্পিকারের পদ এত গুরুত্বপূর্ণ? কীভাবেই বা তিনি নির্বাচিত হন?

আরও পড়ুন: গাড়ি থেকে নেমে তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম, সৌমিত্রের ফুলবদল সময়ের অপেক্ষা!

ভারতীয় সংবিধান অনুযায়ী, লোকসভার স্পিকার নতুন সরকারের প্রথম অধিবেশনে সাংসদদের দ্বারা নির্বাচিত হয়। তিনিই নিরপেক্ষভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করেন। যদি স্পিকার পদের জন্য একজন মনোনীত হন তাহলে ভোটাভুটির প্রয়োজন পড়ে না, নতুবা সাংসদদের ভোটের দ্বারাই স্পিকার নির্বাচিত হন। সেক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ সাংসদদের সমর্থন প্রয়োজন। একবার নির্বাচিত হলে স্পিকারের মেয়াদ থাকে ৫ বছর। যদিও সংবিধান বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠলে মেয়াদ পূরণের আগেই তাঁকে অপসারণ করা সম্ভব। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সর্বাধিক সময়ের জন্য স্পিকার ছিলেন কংগ্রেসের বলরাম জাখড়। তিনি ছিলেন ৯ বছর ৩২৯ দিন।

কেন লোকসভা স্পিকারের পদ এত গুরুত্বপূর্ণ? কীভাবেই বা তিনি নির্বাচিত হন? জানুন বিস্তারিত
কেন লোকসভা স্পিকারের পদ এত গুরুত্বপূর্ণ? কীভাবেই বা তিনি নির্বাচিত হন? জানুন বিস্তারিত

৫৪৩ জন সাংসদদের মধ্যেই একজনকে স্পিকার পদে নির্বাচিত করা হয়। অর্থাৎ, তিনি নিজেও কোনও না কোনও কেন্দ্র থেকে ভোটে জিতে এসেছেন। সেই অর্থে অধিবেশন চলাকালীন স্পিকারের ভূমিকাই সর্বাধিক। তিনিই ঠিক করেন কোন বিষয় বা এজেন্ডা নিয়ে আলোচনা চলবে। কোন সাংসদ আগে বলবেন বা কতক্ষণ বলবেন সবই তাঁর এত্তিয়ারে। তাছাড়া সংসদের কক্ষে সংবিধান বিরোধী আচরণ বা অতিরিক্ত বিক্ষোভ প্রদর্শন করলে স্পিকার যে কোনও সাংসদকে বহিষ্কার করতে পারেন।

কেন লোকসভা স্পিকারের পদ এত গুরুত্বপূর্ণ? কীভাবেই বা তিনি নির্বাচিত হন? জানুন বিস্তারিত

কেন লোকসভা স্পিকারের পদ এত গুরুত্বপূর্ণ? কীভাবেই বা তিনি নির্বাচিত হন? জানুন বিস্তারিত

সেই কারণে একজন স্পিকারকে নিরপেক্ষ হবার প্রয়োজন পড়ে সে তিনি যে দলের টিকিটেই ভোটে জিতে আসুন না কেন। নিয়মানুযায়ী অনাস্থা প্রস্তাব, স্থগিতকরণের প্রস্তাব, নিন্দা প্রস্তাবের মতো বিভিন্ন ধরণের প্রস্তাবের অনুমতি তিনিই দেন। সাংসদরা বক্তৃতা দেওয়ার সময় স্পিকারকেই সম্বোধন করে থাকেন। সংসদের কক্ষের ভিতরে তাঁকে ‘মাননীয়’ এবং বাইরে ‘মহামান্য’ বলে সম্বোধন করতে হয়।

আসলে, স্পিকারকেই বলা হয় সংসদের অভিভাবক। তিনিই পরিচালকের আসনে বিরাজমান। সবচেয়ে বড় কথা, সরকার অর্থ বিল হিসাবে পাস করতে চায় এমন একটি আইন তিনি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন। স্পিকারের ক্ষমতা থাকে সংসদের কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার। এখনও পর্যন্ত বাংলা থেকে কেবল সিপিআইএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার হয়েছেন। তিনি ২০০৪-০৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। বিগত লোকসভার স্পিকার ছিলেন ওম বিড়লা। আর অষ্টাদশ লোকসভায় কে স্পিকার হবেন তা জানা যাবে আগামী ২৬ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত