অন্তত ৫০ শতাংশ সাংসদদের সমর্থন প্রয়োজন। একবার নির্বাচিত হলে স্পিকারের মেয়াদ থাকে ৫ বছর। যদিও সংবিধান বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠলে মেয়াদ পূরণের আগেই তাঁকে অপসারণ করা সম্ভব। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সর্বাধিক সময়ের জন্য স্পিকার ছিলেন বলরাম জাখড়। তিনি ছিলেন ৯ বছর ৩২৯ দিন।
লোকসভার স্পিকার পদে কে বসবেন? বিগত কয়েকদিন ধরেই দর কষাকষি চলছে এনডিএ শিবিরে। প্রথমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু স্পিকার পদের দাবি রাখলেও তিনি সুর নরম করে বিজেপির মনোনীত প্রার্থীকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন।
যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো সমর্থনকারীরা আশা করেছিলেন, তা-ও সুকৌশলে এড়িয়েছেন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এবার স্পিকার পদের ক্ষেত্রেও ওভার বাউন্ডারি হাঁকালেন মোদীই।
দলিত সম্প্রদায়ের ভোট নিজেদের ঝুলিতে রাখতে চন্দ্রবাবু চান জিএমসি বালাযোগী ছেলে হরিশ মাথুর বালাযোগীকে স্পিকার করা হোক। টিডিপি-র প্রার্থীকে যদি এনডিএ বা মোদী সরকার নির্বাচিত করে তাহলে তাঁকেই সমর্থন করবে 'ইন্ডিয়া'। এমনকি এই বিষয়ে চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগও রাখছে বিরোধী জোট।