লোকসভার স্পিকার পদে কে বসবেন? বিগত কয়েকদিন ধরেই দর কষাকষি চলছে এনডিএ শিবিরে। প্রথমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু স্পিকার পদের দাবি রাখলেও তিনি সুর নরম করে বিজেপির মনোনীত প্রার্থীকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন। এমতাবস্থায়, আজ, মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বাড়িতে বৈঠকে বসতে চলেছে এনডিএ শিবির। আজকেই নাম চূড়ান্ত করা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: অতিরিক্ত ED-CBI নির্ভরতাই বাংলায় বিজেপিকে ডুবিয়েছে, স্বীকার করে নিলেন সুকান্ত


জানা যাচ্ছে, তিনটি নাম স্পিকার পদের জন্য উঠে আসছে। যার মধ্যে রয়েছে বিজেপির ওম বিড়লার নাম, যিনি আগে স্পিকার পদে ছিলেন। তাঁকেই ফের একবার দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি, উঠছে অন্ধ্রপ্রদেশের বিজেপি নেত্রী দগ্গুবতী পুরন্দেশ্বরীর নাম। এছাড়া বিজেডি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাতবারের সাংসদ ওড়িশার ভর্তোয়ারি মেহতাবের নাম নিয়েও জোরদার জল্পনা চলছে।

আগামী ২৪ জুন থেকে শুরু হবে লোকসভার প্রথম অধিবেশন। তার ঠিক দু’দিন পর অর্থাৎ, ২৬ তারিখ স্পিকার পদ নির্বাচনের জন্য ভোটাভুটি হবে। তার আগেই প্রার্থীদের নাম মনোনীত করতে চায় এনডিএ। প্রথমে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তরফে চন্দ্রবাবুর প্রার্থীকে সমর্থন করা হবে জনানো হয়। কিন্তু, এখন স্পিকার পদে বিজেপি নিজেরাই প্রার্থী দেবে। তাই পাল্টা, ‘ইন্ডিয়া’ জোটের তরফে আলাদা প্রার্থী মনোনীত করা হতে পারে। পাশাপাশি, ডেপুটি স্পিকার পদের জন্য আপ্রাণ লড়াই করবে তাঁরা।
হাওয়ায় ভাসছে তিন নাম, জোরালো সম্ভাবনা কার? স্পিকার পদ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে NDA



শরিকদের সমর্থন নিয়ে ফের একবার দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো সমর্থনকারীরা আশা করেছিলেন, তা-ও সুকৌশলে এড়িয়েছেন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এবার স্পিকার পদের ক্ষেত্রেও ওভার বাউন্ডারি হাঁকালেন মোদীই। প্রথম থেকেই যে পদ নিয়ে দর কষাকষি চলছিল শরিকদের মধ্যে। সেই ছবি বদলে গেল এক সপ্তাহের মধ্যেই। সুর নরম করে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু এবং জেডিইউ প্রধান নীতীশ কুমার জানিয়ে দিলেন, বিজেপির মনোনীত প্রার্থীকেই স্পিকার পদের জন্য সমর্থন জানাবেন তাঁরা।







