নজরবন্দি ব্যুরোঃ চলছে তীব্র গরমকাল। আর এই এই গরমের তীব্র দাবদাহে জলে পুড়ে যাচ্ছে মানুষজন। আর এই রকম ভ্যাপসা প্যাচপ্যাচে আবহাওায় কিছু খেতেই শরীর আইঢাই করে ওঠে। তবে এই সময় চিকিৎসক রা বেশ কিছু খাবার এড়িয়ে চলতে বলেন। কি কি সেগুলো জেনে নিন।


গরমে চিকিৎসকরা পরামর্শ দেন যাতে বেশি করে জল পান করে নিজেকে হাইড্রেটেড রাখা যায়। এর পাশাপাশি অন্য সমস্থ পানীয় যেমন ডাবের জল, তরমুজ, নুন চিনির জল, ORS, ফলের রস ইত্যাদি বেশি করে খেতে হয়। কারণ গরমকালে আমাদের শরীরে প্রচুর পরিমানে ঘাম হয়, ফলে শরীর থেকে অনেকটা পরিমানে জল বের হয়ে যায়। তাই তাঁর ভারসাম্য বজায় রাখতেই এগুলো খেতে বলা হয়।



তবে এগুলো তো খেতে হবে। কিন্তু এড়িয়ে চলবেন কোনগুলো? গরম কাল ফলে এই গরমে শরীরের হজম শক্তি বেশ খানিকটা কমে যায়। ফলে যে সমস্ত খাদ্য গুলি পক্রিয়াজাত সেগুলো এড়িয়ে চলতে হবে। কারণ সোডিয়াম শরীরের জন্য একেবারেই ভালো নয়। কারণ গরম কালে একেই শরীরে ডিহাইড্রেশনে ভোগে, এবং সোডিয়ামের ফলে তা আরও ডিহাইড্রেড হয়ে যায়।
গরমে যে পাঁচ খাবার মৃত্যু ডেকে আনে, সোডিয়ামের ফলে তা আরও ডিহাইড্রেড হয়ে যায়

গরমকালে কফি এড়িয়ে চলুন। কারণ কফি ও আমাদের ডিহাইড্রেডের সমস্যা বাড়িয়ে দেয়। অনেকে কফি খেতে ভালবাসে ফলে সেই অভ্যাস গরমকালেও বর্জন করতে পারেনা। তবে এই অভ্যাস কিন্তু দীর্ঘকাল চালিয়ে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। গরমকালে মদ্যপ জাতীয় জিনিস এড়িয়ে চলুন। চর্বিযুক্ত খাবার বা ভাজা পোড়া খাবার গরমে এড়িয়ে চলুন। বাইরের খাবার তো একদমই খাবেন না। কারন বেশিরভাগ বাইরের খাবার বেশি পরিমানে তেল মশলা সহযোগে তৈরি করা হয়।








