নজরবন্দি ব্যুরোঃ সেলিব্রিটি শিশুদের নিয়ে সাধারণ মানুষদের কৌতুহলের শেষ নেই। তাঁদের এক ঝলক দেখার আশায় সবাই ওক পেতে বসে থাকে। কিছুদিন আগেই আলিয়া ভাট মা হয়েছেন। তাঁর কন্যাকে দেখা নিয়েও বেশ উত্তেজিত অনুগামীরা। তবে রাহার জন্মের প্রায় ছয় মাস কেটে গেলেও এখনও তাঁর মুখ প্রকাশ্যে আনেন নি অভিনেত্রী।
আরও পড়ুনঃ একাধিক পুরুষ এসেছে গেছে পরীমণির জীবনে! সামলাতেন কীভাবে? টিপস দিলেন অভিনেত্রী



সেলিব্রিটিরা জন্মের পরেই তাঁদের শিশুর মুখ প্রকাশ্যে আনেন না তাঁদের নিরাপত্তার কথা ভেবে। কেউ কেউ আবার বিশেষ কোন কারণে। তবে তাঁর সম সাময়িক অভিনেত্রী বিপাশা বসু ও সম্প্রতি মা হয়েছেন। রাহার জন্মের দু মাস পরেই বিপাসা কন্যা দেবী পৃথিবীতে এসেছেন। কিন্তু তিনি অত দেরি করেনি। তিনি ইতিমধ্যেই তাঁর কন্যার মুখ প্রকাশ্যে এনেছেন।



তাই অনুরাগীরা চাতক পাখির মতো সামাজিক মাধ্যমে পরে থাকে কবে দেখা মিলবে ছোট্ট রাহার। তাঁদের মধ্যে উদ্গ্রিবের শেষ নেই। তাই অনুরাগীদের উত্তেজনা মেটাতে আলিয়া স্পষ্ট করে দিলেন, কবে সত্যি কারের রাহার দেখা মিলবে। রনবীর এবং আলিয়া জানান মেয়ের দুবছর হওয়ার আগে অবধি তাঁরা কোনমতেই তাঁর মুখ জন্সমক্ষে আনবেন না।
আলিয়া চাননা তাঁর শিশু পাবলিক ফিগার হয়ে উঠুক! রণবীর একেবারেই চায় না রাহার ব্যক্তিজীবনে কোনও বিরক্তির উদ্রেক হোক
কিন্তু কেন? সেই কারন ও স্পষ্ট করে জানালেন রাহার বাবা মা। আলিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন যে “রণবীর একেবারেই চায় না রাহার ব্যক্তিজীবনে কোনও বিরক্তির উদ্রেক হোক। সবার সামনে এনে ফেলতে চাইছে না মেয়েকে। কোনও ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেও চাই না আমরা। কারণ এতে নানা কথা হবে, চর্চা হবে আমাদের মেয়েকে নিয়ে। তাতে আমরা অস্বস্তি বোধ করব।”








