নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার মাত্র আর কয়েকটা দিন। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের তাজ লেক প্যালেসে রাঘব- পরিণীতির শুভপরিনয় হতে চলেছে। রাঘবের গলায় মালা দেবেন পরিণীতি। অনুরাগীদের উৎসাহের শেষ নেই। কিন্তু তাদের বিয়ের মেনুতে কি থাকবে? তা নিয়ে কিন্তু বহু মানুষ কৌতূহলী। এবার ফাঁস হল সেই মেনু।
আরও পড়ুনঃ হাজার কোটির আর্থিক দুর্নীতিতে গোবিন্দার নাম, পুলিশি জেরার মুখে হিরো নং ১


এখনও অবধি পাওয়া সুত্র অনুযায়ী জানা যাচ্ছে পরিণীতি ও রাঘবের বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৩ তারিখ। সকাল থেকে শুরু হয়ে যাবে সেই প্রস্তুতি। গায়ে হলুদ থেকে মেহেন্দি এমনকি সঙ্গীত সমস্ত ধরনের অনুষ্ঠান হবে। আর খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে যাবে সকাল থেকেই।

জানেন ঠিক কী কী থাকবে সেই মেনুতে? জানা গেছে তাদের বিয়ের মেনুতে থাকবে সমস্ত ভারতীয় খাবার। সেই তালিকায় থাকছে ৫ রকমের বিরিয়ানি। শুধু তাই নয় থাকছে ১৮ রকমের কাবাব। ভারতীয় খাবারের পাশাপাশি থাকবে ইটালিয়ান এবং কন্টিনেন্টাল খাবার।


২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাঘব-পরিণীতি, কি থাকবে মেনুতে?

তাদের বিয়ের মেনুতে যে ইটালিয়ান খাবার থাকবে তার পেছনেও কিন্তু কারন রয়েছে। ইটালিয়ান খাবার পরিণীতির খুব পছন্দের তাই রাঘব তার কথা ভেবেই সেই খাবার তালিকায় অ্যাড করেছেন। তার পাশাপাশি থাকবে ১২ রকমের মিষ্টি। সেই তালিকায় রয়েছে মোতিচুরের লাড্ডু, হালুয়া, গুলাব জামুন, জিলিপি ও কেশর ক্ষীর।







