নজরবন্দি ব্যুরোঃ ১০০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় পুলিশি জেরার সম্মুখীন বলিউডের হিরো নং ১। সুত্র অনুযায়ী জানা যাচ্ছে সোলার টেকনো অ্যালায়েন্স নামক এক সংস্থা বিভিন্ন দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে একাধিক অপরাধের জাল বিছিয়েছে। এবং সেই সংস্থার হয়েই তিনি প্রচার করেছিলেন। যার জেরেই তার নাম জড়ায়।


তবে গোবিন্দা যে এই দুর্নীতিতে সরাসরি ভাবে যুক্ততা জানানো হয়নি স্পষ্ট ভাবে। শুধু জানানো হয়েছে তার নাম জড়িয়েছে। এই ঘটনার তদন্ত চলবে। তবে তদন্তের পর যদি জানা যায় তিনি এই দুর্নীতিতে যুক্ত তাহলে তারা দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে।

এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে। ওড়িশার ভদ্রক, বালাশোর,ভুবনেশ্বর, ময়ূরভঞ্জ-সহ একাধিক জায়গা থেকে ওই সংস্থা ৩০ কোটি টাকা তুলেছে। এই সংস্থার প্রধানের নাম গুরতেজ সিং সিধু। তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে।


হাজার কোটির আর্থিক দুর্নীতিতে গোবিন্দার নাম, কি জানালেন অভিনেতা?

এই বিষয়ে অর্থনৈতিক অপরাধদমন শাখার তরফ থেকে জানানো হয়েছে “গোটা দেশে সাড়া ফেলে দেওয়া পঞ্জি কেলেঙ্কারিতে গোবিন্দা অভিযুক্তও নন কিংবা সন্দেহভাজনও নন। তদন্তের স্বার্থেই ওঁর সঙ্গে কথা বলা হবে। জেরার পর যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দা শুধুমাত্র বিজ্ঞাপনী চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাঁকে মামলার সাক্ষী হিসেবে পেশ করা হবে।”







