‘মাথা গরমে বলেছিলাম’—স্ট্রংরুম বিতর্কে সুর বদল তৃণমূল প্রার্থী বায়রনের

স্ট্রংরুম ইস্যুতে বিস্ফোরক মন্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যে সুর বদল বায়রনের, ‘হাইপার হয়ে বলেছিলাম’—তবু ২০০-র বেশি আসনে জয়ের দাবি তৃণমূলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুর্শিদাবাদের স্ট্রংরুম ঘিরে উত্তেজনার পর ৪৮ ঘণ্টার মধ্যেই সুর পাল্টালেন তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। শুক্রবার রাতে বিস্ফোরক মন্তব্যের পর রবিবার ভিডিও বার্তায় তিনি দাবি করলেন, “হাইপার হয়ে” কিছু কথা বলে ফেলেছিলেন। একইসঙ্গে আত্মবিশ্বাসী সুরে জানালেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ২০০-র বেশি আসন জিতবে।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বায়রন। অভিযোগ ওঠে, মাঝেমধ্যে সিসিটিভি কাজ করছে না, আলোও নিভিয়ে দেওয়া হচ্ছে। সেই সময় সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে তিনি ইঙ্গিত দেন, কিছু আসনে তৃণমূল প্রার্থীরা হারতে পারেন—নিজের ক্ষেত্রেও পরাজয়ের আশঙ্কার কথা বলেন।

তবে রবিবার সেই অবস্থান থেকে অনেকটাই সরে এলেন তিনি। ভিডিও বার্তায় বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন, কিন্তু আবেগের বশে কিছু মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, “যা বলেছিলাম, সেটা উত্তেজনার মুহূর্তে। এখন বলছি—আমরা ২০০-র বেশি আসন জিতব, এটা লিখে রাখুন।”

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে্রিনমু বিজেপি ইতিমধ্যেই বায়রনের আগের মন্তব্যকে হাতিয়ার করেছে। দলের নেতা অমিত মালব্য সমাজমাধ্যমে সেই ভিডিও তুলে ধরে দাবি করেছেন, তৃণমূলের প্রার্থী নিজেই পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন।

যদিও তৃণমূলের তরফে বায়রনের মন্তব্য নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে স্ট্রংরুম নিরাপত্তা ইস্যু এবং প্রার্থীর এই পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এখন নজর, এই বিতর্ক ভোটের ফলাফলে কোনও প্রভাব ফেলে কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত