‘দাদাগিরি’-তে কি নতুন মুখ? সৌরভের জায়গায় দেব- লিয়েন্ডার না বুম্বা? জোর জল্পনা

‘দাদাগিরি’-র নতুন মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে কে সঞ্চালক? লিয়েন্ডার পেজ, দেব, প্রসেনজিৎ ও জিৎ—একাধিক নাম ঘিরে জোর জল্পনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দাদাগিরির মঞ্চে দীর্ঘদিনের পরিচিত মুখ সৌরভ। ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র সঞ্চালনায় এই শো বাঙালির ঘরে ঘরে পৌঁছেছে আলাদা জনপ্রিয়তা নিয়ে। তবে এবার সেই চেনা ছবিতে বড়সড় বদলের ইঙ্গিত। নতুন মরশুমে নাকি আর দেখা যাবে না সৌরভকে—আর সেই জল্পনাই এখন টেলিপাড়ার হট টপিক।

শোনা যাচ্ছে, এবার নাকি অন্য এক বড় রিয়ালিটি শোয়ে ব্যস্ত হতে চলেছেন সৌরভ। ফলে ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসন খালি থাকছে। আর সেই জায়গা কে নেবেন, তা নিয়েই জোর আলোচনা চলছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে।

সবচেয়ে জোরালো যে নামটি ঘুরছে, তিনি লিয়েন্ডার পেজ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই টেনিস তারকা যদি সঞ্চালকের ভূমিকায় আসেন, তা হলে নতুনত্বের পাশাপাশি দর্শক টানার বড় সুযোগ দেখছে প্রযোজনা সংস্থা। ক্রীড়াজগতের পরিচিত মুখ হওয়ায় দর্শকদের সঙ্গে তাঁর সংযোগও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে চমক এখানেই থেমে নেই। বাংলার সিনেদুনিয়া থেকেও একাধিক নাম উঠে আসছে। তার মধ্যে প্রথমেই রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—যিনি ‘ইন্ডাস্ট্রি’ নামেই পরিচিত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতাকে যদি শোয়ের মঞ্চে দেখা যায়, তা হলে তা নিঃসন্দেহে বড় আকর্ষণ হবে।

আরেকটি অত্যন্ত জনপ্রিয় নাম দেব। ইতিমধ্যেই রিয়ালিটি শোর মঞ্চে বিচারকের ভূমিকায় অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে সঞ্চালক হিসেবেও তিনি স্বচ্ছন্দ হবেন বলেই মনে করছেন অনেকেই। পাশাপাশি শোনা যাচ্ছে Jeet-এর নামও।

উল্লেখ্য, ২০০৯ সালে শুরু হওয়ার পর থেকে ‘দাদাগিরি’-র প্রায় প্রতিটি মরশুমেই সঞ্চালকের দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একবার তাঁর অনুপস্থিতিতে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল এই ভূমিকায়, তবে পরে দর্শকদের চাহিদাতেই ফের ফিরে আসেন ‘দাদা’।

এবার সেই ঐতিহ্যে কি নতুন অধ্যায় যোগ হতে চলেছে? লিয়েন্ডার, দেব, প্রসেনজিৎ না অন্য কেউ—কার হাতে উঠবে ‘গুগলি’ ছোড়ার দায়িত্ব, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও সূত্রের খবর, সব আলোচনা এখনও প্রাথমিক পর্যায়েই। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর