নজরবন্দি ব্যুরোঃ আজ কিন্তু সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ। ইতিমধ্যে কেটে গিয়েছে হাফ মাস। আকাশে বাতাসে ভেসে আসছে পুজোর গন্ধ। পরে গিয়েছে ঢাকের কাঠি। এই মুহূর্তে সমস্ত জায়গায় পুজোর প্রস্তুতির সাথে সাথে আর একটি বিষয়েও জোর কদমে আলোচনা চলছে। সেটা হল কোন পুজোর মণ্ডপে কোন তারকা হাজির হবে?
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে ‘প্রধান’ এর শুটিং সেটে হানা দিল ১৫ ফুটের অজগর! সাহসিকতার পরিচয় দিলেন সোহম


তবে কোন পুজোতে কোন তারকা আসবে এই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে ক্লাব এবং উদ্যোক্তাদের বাজেটের উপর। তবে পাড়ার ছোট ছোট মণ্ডপগুলোতে সাধারণত বাংলা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদেরই আনা হয়। কারন তাদের বাজেট তুলনামুলকভাবে কম। এর আগে অন্য বছরের বেশ কিছু পুজোতে মিঠাই, জবা, রাশি, পারুল বহু বাংলা ধারাবাহিকের অভিনেত্রীদের দেখা গিয়েছে।

সাধারণত সিনেমার নায়ক নায়িকাদের বাজেট একটু বেশী হয়। ফলে তাদেরকে ডাকার মত বাজেট বেশিরভাগ পুজো প্যান্ডেলগুলোর থাকে না। তবে এইবারের পুজোর চিত্রটা খানিকটা আলাদা। কারন এই বারে পুজো প্যান্ডেলদের গুলোর বাজেট একটু বেশী। তাই তারা ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের পরিবর্তে বড়পর্দার নায়ক নায়িকাদের আনার কথা ভাবছেন।


দেব, মিমিদের দিয়ে নিজের পাড়ার পুজো উদ্বোধন করাতে চান? জানেন তাদের আকাশছোঁওয়া পারিশ্রমিক

কিন্তু জানেন কি তাদের বাজেট কত? জানা গিয়েছে এই বছর কোয়েলের মল্লিকের বাজেট নাকি সবচেয়ে বেশী। তবে পিছিয়ে নেই দেব, কিংবা অঙ্কুশরা। তাদেরও পারিশ্রমিক আকাশছোঁওয়া। জানা যাচ্ছে এই বছর কোয়েল মল্লিকের বাজেট ৫,০০,০০০ টাকা। দেবের বাজেট ৩,০০,০০০ টাকা। শ্রাবন্তির বাজেট ২,০০,০০০ টাকা। অঙ্কুশের এই বারের পুজোর বাজেট ২,০০,০০০ টাকা।







