নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে উত্তরবঙ্গে শুটিং চলছে দেবের পরবর্তী সিনেমা প্রধানের। তবে এবার শুটিং চলাকালীন ঘটে গেল মারাত্মক বিপত্তি। হোটেলের ঘর থেকে উদ্ধার করা হল এক বিশাল আকারের অজগর সাপকে। এই ঘটনা সামনে আসা মাত্রই হইচই পরে গিয়েছে সর্বত্র।
আরও পড়ুনঃ বড় পর্দায় ফিরছেন আদৃত, ছবির নাম কী?


এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান বিশ্বনাথ বসু। তিনি একটি ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে। ছবিটিতে দেখা যাচ্ছে একটি প্রকাণ্ড ইন্ডিয়ান রক পাইথন রয়েছে। তার পাশাপাশি ছবিতে রয়েছে দেবসহ আরও বহু অভিনেতা। ছবি শেয়ার করে অভিনেতা লেখেন ‘‘যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।’’

অনেকে বিশ্বনাথকে অনুরোধ করেছিলেন যাতে তিনি সাপটির সাথে ছবি তোলেন। কিন্তু তিনি খুব ভীতু এইসব ব্যাপারে ফলে তিনি ছবি তোলেননি। তবে তিনি জানিয়েছেন দেব কিন্তু এইসব ব্যাপারে একেইবারেই ভয় পায় না। কারন তিনি চাঁদের পাহাড়ের শঙ্কর। মজা করে বিশ্বনাথ যোগ করেন ‘‘দূরে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর নির্ভয়।’’
উত্তরবঙ্গে ‘প্রধান’ এর শুটিং সেটে হানা দিল ১৫ ফুটের অজগর! ভয়ে অভিনেতারা



তবে দেব শুধু নয় এই ছবির আরও এক মুখ্য চরিত্র সোহম চক্রবর্তী। তিনি কিন্ত খুব সাহসী। তিনি একেবারে অজগরটিকে হাতে তুলে নিয়ে ছবির জন্য পোজও দিয়েছেন। তার সাথে সাথে তিনি ছবি পোস্ট করে লেখেন ‘‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ!’’ তবে টিমের বাকি সদস্যরা কিন্তু এই গোটা ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন।







