Adrit Roy: বড় পর্দায় ফিরছেন আদৃত, ছবির নাম কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় ধারাবাহিক মিঠাই নিয়ে ব্যস্ত ছিলেন আদৃত। বেশ কিছু মাস হল মিঠাই সমাপ্ত হয়েছে। আদৃতের সহঅভিনেত্রী মিঠাই কিন্তু ইতিমধ্যেই বড়পর্দায় আগমন করে ফেলেছেন। চলছে প্রধানের শুটিং। দেবের বিপরীতে দেখা যাবে তাকে। ফলে আদৃত কবে আবার নতুন কাজ শুরু করবে এই নিয়ে বেশ কৌতূহল জেগেছিল অনুরাগীদের মনে। এবার সামনে এলো সুখবর।

আরও পড়ুনঃ পূজা ভাট কি আলিয়ার মা? বিস্ফোরক নেটপাড়া

যদিও অভিনেতা আদৃত রায় কিন্তু তার কেরিয়ারের শুরু করেছিল বড়পর্দার হাত ধরে। তার পরে তিনি ছোটপর্দায় কাজ করতে শুরু করে। ২০২১ সালে শুরু হয় মিঠাই। প্রথমে বেশ কিছু সমালোচনার মুখোমুখি হলেও পরে আদৃতের অভিনয় বেশ প্রশংসা পায়। এই ধারবাহিকের মধ্য দিয়ে তার জনপ্রিয়তা আরও দ্বিগুন হয়ে যায়।

images 1 12

২০১৮ সালে ‘নূর জাহান’ ছিল তার অভিনীত প্রথম ছবি। এরপর তিনি ‘প্রেম আমার ২’ ছবিতে কাজ করেন। সেই ছবি গুলি বক্সঅফিসে সেরম সাফল্য না পেলেও। দর্শকদের কাছে কিন্তু তিনি বেশ প্রশংসা পেয়েছিলেন। তাকে সবাই বেশ পছন্দ করেছিল। বলা যায় প্রায় সকল মেয়েরাই সেইসময় তার প্রেমে পড়েছিল।

বড় পর্দায় ফিরছেন আদৃত, ছবির নাম ‘পাগল প্রেমী’

images 20

তবে শুধু এই দুটি সিনেমা নয়। এরপরেও তাকে ‘পাসওয়ার্ড’ এবং ‘পরিণীতা’ ছবিতে বিশেষ ভুমিকায় দেখা গিয়েছিল। তবে এরপর আর কোন সিনেমাতে তাকে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায়নি। তবে এবার এক নতুন বাণিজ্যিক ছবিতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘পাগল প্রেমী’। তবে কবে শুরু হবে ছবির শুটিং কিংবা কবেই বা মুক্তি পাবে ছবি তা এখনও পর্যন্ত সামনে আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর