নজরবন্দি ব্যুরো: একদিকে হু হু করে বাড়ছে বঙ্গের তাপমাত্রা! সকাল হতে না হতেই রোদের তাপ প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছে। অন্যদিকে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে নতুন করে ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল হওয়া অফিস। পাশাপাশি তীব্র দাবদাহের সম্ভাবনারও কথা জানিয়েছিল আবহাওয়াবিদরা।
আরও পড়ুন:Fake IAS Officer: ফের শহরে ভুয়ো IAS অফিসার, কলকাতা পুলিশের জালে বেলেঘাটার বাসিন্দা



কিন্তু কবে থেকে বঙ্গে দেখা মিলবে বৃষ্টির? এই প্রশ্ন বারংবার উঠছিল বঙ্গবাসীদের মনে! যদিও এর আগে হাওয়া অফিস জানিয়েছিল আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই! কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনাল হাওয়া অফিস! মাত্র আর কয়েকদিনের অপেক্ষা! চলতি সপ্তাহেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।



প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে শনিবার, নববর্ষের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৬ সালে নববর্ষে বঙ্গের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। যার ফলে প্রায় ৮ বছরে দ্বিতীয় উষ্ণতম নববর্ষ পেল কলকাতাবাসী। এরপর রবিবারও সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
অবশেষে স্বস্তির খবর, শীঘ্রই বৃষ্টিতে ভিজবে বাংলা

আজ, সোমবার, কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ, সোমবার থেকে দক্ষিণের সমস্ত জেলাতেই ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস।







