নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের মাঠে বিরাট কোহলি যেভাবে শুরু করেছিলেন, তাতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভেবেছিলেন, বড় রান করবেন কোহলি। কিন্তু তা হয়নি। ডেভিড উইলির বলে জস বাটলারের হাতে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন বিরাট।
আরও পড়ুনঃ বিজেপি প্রার্থীকে ভোট না দিলে ED-CBI দিয়ে রগড়ে দেওয়া হবে, হুমকি তৃণমূল বিধায়ককে!


এদিনও ছবিটা প্রায় একই ছিল। বিরাট কোহলি যাতে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে রান পান, তার জন্য একজন ক্রীড়াবিদ হনুমান চালিশা পাঠ করেছিলেন। কোহলির ভক্ত সে। নাম পুজা বিষ্ণোই। পুজা একজন অ্যাথলিট। তার খেলাধূলা ও পড়াশোনার দায়িত্ব নিয়েছেন কোহলি।

তবুও তিনি করলেন মাত্র ১৭। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে ভারত উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে রাখা হয়নি কোহলিকে। বিশ্রামে তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে ভারতীয় দলের সদস্যরা স্যর ভিভ রিচার্ডসের দেশে উড়ে গেলেও কোহলি থেকে যাবেন ইংল্যান্ডে।



ইংল্যান্ডে আরও কয়েকটা দিন কোহলি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডে ছুটি কাটানোর সময়ে কোহলির মা এবং পরিবারের আত্মীয়রা আসবেন।

বিশ্রামে গেলেন বিরাট, দল ফিরলেও তিনি পরিবারের সাথে থাকবেন ইংল্যান্ডেই
এই সময়ে ক্রিকেট থেকে তিনি বিরত থাকবেন। এশিয়া কাপের প্রস্তুতি তিনি শুরু করবেন ১ আগস্ট থেকে। ইংল্যান্ডে এখন কোহলির সঙ্গে রয়েছেন স্ত্রী অনুষ্কা ও কন্যা।







