বিজেপি প্রার্থীকে ভোট না দিলে ED-CBI দিয়ে রগড়ে দেওয়া হবে, হুমকি তৃণমূল বিধায়ককে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন৷ কিন্তু তার আগেই একটি ঘটনা রাজ্য রাজনীতি উত্তাপ বাড়িয়েছে৷ তা হল বিরোধী দলনেতার নাম করে ফোন৷ ফোন গেল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে৷ ফোনে ধরা সেই ব্যক্তির নাম সঞ্জয় সিং৷ এমনকি তৃণমূল বিধায়ককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। থানায় এফআইআর দায়ের।

আরও পড়ুনঃ বিজেপি থেকে আসা নেতারা ফিরবেন বিজেপিতে, দাবি তৃণমূল নেতার

droupadi murmu 1655833266

রবিবার এই ঘটনার পর্দাফাঁস করেছেন বিধায়ক নিজেই। তিনি বলেন, দিন দু’য়েক আগেই সঞ্জয় সিং নামে জনৈক্য এক ব্যক্তি বারবার তাঁকে ফোন করছিল। ওই দিনেই এক নিকটাত্মীয়ের মৃত্যুর কারণে সেখানেই ব্যস্ত ছিলেন বিধায়ক৷ বারবার ওই ব্যক্তিকে পরে কথা বলার আর্জি জানিয়েছিলেন৷ কিন্তু তবুও বারবার ফোন আসতে শুরু করে। রাত দশটা নাগাদ ফোন করলে তখন তোলেন বিধায়ক৷

1w

বিধায়কের কথায়, সঞ্জয় সিং নামের ওই ব্যক্তি তৃণমূল বিধায়ককে বলেন তাঁর সঙ্গে বিরোধী দলনেতা কথা বলতে চান। বিরোধী দলনেতার নাম শুনে চমকে যান। কথা বলতে রাজি হননি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এরপরেই তাঁকে হুমকি দেওয়া হয়। এমনকি ইডি, সিবিআই দিয়ে রগড়ে দেওয়া হবে৷ এমনটাও বলেন ওই ব্যক্তি এই অভিযোগ তোলেন বিধায়ক।

বিজেপি প্রার্থীকে ভোট না দিলে ED-CBI দিয়ে রগড়ে দেওয়া হবে, হুমকি তৃণমূল বিধায়ককে!

বিজেপি প্রার্থীকে ভোট না দিলে ED-CBI দিয়ে রগড়ে দেওয়া হবে, হুমকি তৃণমূল বিধায়ককে!
বিজেপি প্রার্থীকে ভোট না দিলে ED-CBI দিয়ে রগড়ে দেওয়া হবে, হুমকি তৃণমূল বিধায়ককে!

ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক। এমনকি পাণ্ডবেশ্বর থানাতেও অভিযোগ দায়ের করেছেন বিধায়ক৷ কারা এই ফোন করেছিল? কারা এর সঙ্গে যুক্ত? তা জানার জন্য পুলিশকে তদন্তের আর্জি জানিয়েছেন বিধায়ক৷ তাঁর বক্তব্য, বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত৷ তাও কেন বিজেপির তরফে এটা করা হল? এতে অপমাণিত হয়েছেন বলে মনে করছেন বিধায়ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত